অনবদ্য ব্যাটিংয়ে মুম্বইকে ৮ উইকেটে হারিয়ে দিল পাঞ্জাব
মুম্বই রানটা খারাপ করেনি। ১৭৭ রানের টার্গেট দিয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাবকে। তবে সেই রান তাড়া করে ৮ উইকেটে জয় তুলে নিল রবিচন্দ্রণ অশ্বিনের দল।
মুম্বই রানটা খারাপ করেনি। ১৭৭ রানের টার্গেট দিয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাবকে। তবে সেই রান তাড়া করে ৮ উইকেটে জয় তুলে নিল রবিচন্দ্রণ অশ্বিনের দল। ৮ বল বাকী থাকতেই কেএল রাহুল, ক্রিস গেইলরা ম্যাচ বের করে নিলেন।

এদিন রান তাড়া করতে নেমে বিধ্বংসী শুরু করেন গেইল। করেন মাত্র ২৪ বলে ৪০ রান। ওপেনিংয়ে নামা লোকেশ রাহুল ৫৭ বলে ৭১ রান করে যান। শেষদিকে ময়াঙ্ক আগরওয়াল মাত্র ২১ বলে ৪২ রানে অপরাজিত থাকেন। ডেভিড মিলার ১০ বলে ১৫ রান করে দলকে জিতিয়ে ফেরেন।
মুম্বইয়ের হয়ে একমাত্র সফল বোলার ক্রুণাল পাণ্ডিয়া। তিনি ৪৩ রান দিয়ে ২ উইকেট নেন। বাকী কেউ ছাপ ফেলতে পারেননি।
মোহালিতে ঘরের মাঠে পাঞ্জাব জয় তুলে নিয়ে তিন ম্যাচে দুটি জয় পেল। এদিকে মুম্বই তিন ম্যাচে মাত্র ১টি ম্যাচ জয়ে আটকে রইল।












Click it and Unblock the Notifications