রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। আগের ম্যাচে চিন্নাস্বামীতে আন্দ্রে রাসেলের বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যে ২০৫ রান তাড়া করতে নেমে ১ ওভার বাকী থাকতে কলকাতা জিতে যায়। ব্যাঙ্গালোর এখন টুর্নামেন্টের লাস্ট বয়। প্লে অফে ওঠার কোনও আশা নেই। তাঁদেরকে ঘরের মাঠে ইডেনে হারিয়ে কলকাতা জয়ের সরণীতে ফিরতে পারে কিনা সেটাই দেখার। প্লে অফে উঠতে হলে এই ম্যাচ কলকাতার জেতা অবশ্যই জরুরি।
ছবি সৌজন্য বিসিসিআই, আইপিএল
একনজরে ম্যাচের সমস্ত আপডেট
Apr 19, 2019, 11:47 pm IST
শেষ অবধি ১০ রানে ম্যাচ হারল কলকাতা নাইট রাইডার্স।
Apr 19, 2019, 11:45 pm IST
পারল না কলকাতা। ২৫ বলে ৬৬ রান করে আউট আন্দ্রে রাসেল।
Apr 19, 2019, 11:40 pm IST
১৯ তম ওভারে এল ১৯ রান। শেষ ৬ বলে চাই ২৪ রান।
Apr 19, 2019, 11:39 pm IST
২১ বলে ব্যক্তিগত পঞ্চাশ রান করলেন আন্দ্রে রাসেল। শেষ ৭ বলে চাই ৩০ রান।
Apr 19, 2019, 11:34 pm IST
১৮তম ওভার করতে এলেন ডেল স্টেইন। দিলেন ১৬ রান। শেষ ১২ বলে চাই ৪৩ রান।
Apr 19, 2019, 11:28 pm IST
মহম্মদ সিরাজের ওভারে এল ১৫ রান। ১৭ ওভার শেষে কলকাতা ১৫৩/৪। ১৮ বলে চাই ৬১ রান।
Apr 19, 2019, 11:26 pm IST
১৬.৩ ওভারে ১৫০ রানে পৌঁছে গেল কলকাতা নাইট রাইডার্স। শেষ ২১ বলে চাই ৬৪ রান।
Apr 19, 2019, 11:19 pm IST
১৬ তম ওভারে নভদীপ সাইনির বলে এল ১৭ রান। কলকাতা ১৩৮/৪। শেষ ২৪ বলে চাই ৭৬ রান।
Apr 19, 2019, 11:16 pm IST
সাইনিকে ছক্কা হাঁকিয়ে ৩৩ বলে অর্ধশতরান পূর্ণ করলেন নীতীশ রানা।
Apr 19, 2019, 11:13 pm IST
চাহালের শেষ তিন বলে পরপর ছক্কা হাঁকালেন আন্দ্রে রাসেল। কলকাতা ১৫ ওভার শেষে তুলল ৪ উইকেটে ১২১ রান।
Apr 19, 2019, 11:09 pm IST
শেষ হল ১৪ ওভার। কলকাতা ১০১/৪। শেষ ৩৬ বলে চাই ১১৩ রান।
Apr 19, 2019, 11:07 pm IST
১৩.৪ ওভারে কলকাতা দলগত ১০০ রানে পৌঁছল। রাসেল ১২ ও রানা ৩৯ রানে ক্রিজে রয়েছেন।
Apr 19, 2019, 11:03 pm IST
১৩ তম ওভারে উঠল ১৩ রান। কলকাতা ৯৪/৪। নীতীশ রানা ৩৮ ও রাসেল ৭ রানে ক্রিজে রয়েছেন।
Apr 19, 2019, 10:59 pm IST
১২ ওভার শেষে কলকাতা ৮১/৪। ক্রিজে এলেন আন্দ্রে রাসেল।
Apr 19, 2019, 10:56 pm IST
বড় স্ট্রাইক নিতে পারছেন না রবীন উথাপ্পা। শেষ অবধি ২০ বলে ৯ রান করে আউট হলেন মার্কাস স্টইনিসের বলে। কলকাতা ৭৮ রানের মাথায় ৪ উইকেট হারাল।
Apr 19, 2019, 10:50 pm IST
একাদশতম ওভার করলেন যুজবেন্দ্র চাহাল। কলকাতা নিল ১২ রান। ১১ ওভার শেষে উঠল ৭২ রান ৩ উইকেটের বিনিময়ে।
Apr 19, 2019, 10:46 pm IST
১০ ওভার শেষে উঠল ৬০/৩। মহম্মদ সিরাজের ওভারে এল ১৪ রান।
Apr 19, 2019, 10:44 pm IST
৯.১ ওভারে দলগত পঞ্চাশ রান পেরোল কলকাতা নাইট রাইডার্স।
Apr 19, 2019, 10:39 pm IST
নবম ওভার শেষে কলকাতা তুলল মাত্র ৪৬ রান। বীন উথাপ্পা ১১ বলে ৩ রানে ও নীতীশ রানা ১৪ বলে ১১ রানে ক্রিজে রয়েছেন।
Apr 19, 2019, 10:37 pm IST
৮ ওভার শেষে উঠল ৪৪ রান। হারের দিকে এগিয়ে যাচ্ছে কলকাতা। দুই ফর্মহীন ব্যাটসম্যান ক্রিজে রয়েছেন। নীতীশ রানা ও রবীন উথাপ্পা বল হাতড়ে চলেছেন।
Apr 19, 2019, 10:29 pm IST
৭ ওভার শেষে উঠল মাত্র ৩৯ রান। মার্কাস স্টইনিস দিলেন মাত্র ২ রান। শেষ ১৩ ওভারে কলকাতার চাই ১৭৫ রান। প্রতি ওভারে করতে হবে ১৩.৪৬ রান করে।
Apr 19, 2019, 10:24 pm IST
ষষ্ঠ ওভারের শেষ বলে এল ৪ রান। কলকাতা ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছে।
Apr 19, 2019, 10:19 pm IST
পঞ্চম ওভারের শেষ বলে স্টেইনের ওভারে কোহলির কাছে ক্যাচ দিয়ে ফিরলেন শুভমান গিল। ৫ ওভার শেষে কেকেআর ৩৩ রানে ৩ উইকেট হারাল।
Apr 19, 2019, 10:15 pm IST
৪ ওভার শেষ হল। কেকেআর তুলল ২ উইকেটে ২৫ রান। ক্রিজে শুভমান গিল ও রবীন উথাপ্পা।
Apr 19, 2019, 10:13 pm IST
নভদীপ সাইনির বলে ১৮ রানে আউট সুনীল নারিন। ২৪ রানে কলকাতা খোয়াল দ্বিতীয় উইকেট।
Apr 19, 2019, 10:08 pm IST
তৃতীয় ওভার করলেন ডেল স্টেইন। সুনীল নারিন নিলেন ১২ রান। কলকাতা ২৩/১।
Apr 19, 2019, 10:05 pm IST
দ্বিতীয় ওভার করলেন সাইনি। কলকাতা ১১/২। নতুন ব্যাটসম্যান শুভমান গিল।
Apr 19, 2019, 9:59 pm IST
প্রথম ওভার করলেন ডেল স্টেইন। শেষ বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন ক্রিস লিন। কলকাতা ৬ রানে প্রথম উইকেট খোয়াল।
Apr 19, 2019, 9:58 pm IST
ব্যাট করতে নামল কেকেআর। ওপেনিংয়ে ক্রিস লিন ও সুনীল নারিন।
Apr 19, 2019, 9:41 pm IST
৫৭ বলে অনবদ্য শতরান করলেন বিরাট কোহলি। শেষ অবধি কলকাতার বিরুদ্ধে আরসিবি ৪ উইকেট হারিয়ে তুলল ২১৩ রান।
READ MORE
6:38 PM, 19 Apr
ইডেনে সন্ধ্যা সাড়ে ৭টায় চস করতে নামবেন বিরাট কোহলি ও দীনেশ কার্তিক।
6:39 PM, 19 Apr
ব্যাঙ্গালোর ৮ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় শেষে রয়েছে।
6:39 PM, 19 Apr
কলকাতা ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে।
7:31 PM, 19 Apr
টসে জিতলেন কলকাতা অধিনায়ক দীনেশ কার্তিক। প্রথমে ফিল্ডিং করবে কলকাতা নাইট রাইডার্স।
একনজরে দেখা যাক, দুই দলের প্রথম একাদশে কারা খেলছেন।
No AB de Villiers in the RCB squad, misses out due to illness. Dale Steyn is back in the RCB colours after 9 long years.#KKR field an unchanged eleven#KKRvRCBpic.twitter.com/Joppb5uCau