আইপিএল ২০১৯, কেমন হল নাইট রাইডার্সের দল - দেখে নিন খেলোয়াড়দের সম্পূর্ণ তালিকা

দেখে নেওয়া যাক আইপিএল ২০১৯ মরসুমে কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়দের সম্পূর্ণ তালিকা। 

আগামী ২৩ মার্চ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস মোকাবিলা দিয়ে শুরু হচ্ছে দ্বাদশ আইপিএল। আর কলকাতা নাইট রাইডার্স অভিযান শুরু করছে তার পরের দিনই ঘরের মাঠে, গত বারের রানার্স-আপ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে।

আইপিএল ২০১৯, কেমন হল নাইট রাইডার্সের দল

গত ডিসেম্বরে জয়পুরে আইপিএল-এর নিলামে দীনেশ কার্তিকের নেতৃত্বাধীন কেকেআর মোটামুটি চুপচাপই ছিল। তবে শেষের দিকে এসে কয়েকজন ক্রিকেটারকে নিলামে কিনেছে কলকাতার দলটি। বিদেশীদের মধ্যে ৫কোটি টাকা দিয়ে কার্লোস ব্রেথওয়েট ও ১.৬০ কোটি টাকা দিয়ে জোরে বোলার ফার্গুসনকে কিনেছে কেকেআর। এছাড়া বেশ কিছু ভারতীয় ক্রিকেটার কিনেছে।

নিলামে কেকেআর - কার্লোস ব্রেথওয়েট - ৫ কোটি, লোকি ফার্গুসন - ১.৬০ কোটি, আনরিখ নর্তজে - ২০ লক্ষ, নিখিল নায়েক - ২০ লক্ষ, হ্যারি গার্নি - ৭৫ লক্ষ, পৃথ্বী রাজ ইয়ারা - ২০ লক্ষ, জো ডেনলি - ১ কোটি, শ্রীকান্ত মুন্ধে - ২০ লক্ষ

তবে মূলত গতবারের দলকেই ধরে রাখা হয়েছে। ট্রান্সফার উইন্ডোতেও কাউকে দলে নেয়নি। গতবার যাঁরা ভাল পারফর্ম করেছিলেন তাঁদের উপরই ভরসা রেখেছে বেগুনী-সোনালী জার্সি। গতবার গোটা মরসুমের জন্য ছিটকে গিয়েছিলেন তরুণ জোরে বোলার কমলেশ নাগরাকোটি। এবার তিনি নিজের জাত চেনাতে মুখিয়ে থাকবেন। এছাড়া থাকছেন জোরে বোলার জুটি শিবম মাভি ও প্রসিদ্ধ কৃষ্ণও।

যাঁদের ধরে রাখা হয়েছে - দীনেশ কার্তিক, রবিন উথাপ্পা, ক্রিস লিন, আন্দ্রে রাসেল, সুনিল নারাইন, শুভমান গিল, প্রসিদ্ধ কৃষ্ণ, শিবম মাভি, নীতিশ রানা, কমলেশ নাগরাকোটি, রিঙ্কু সিং, কুলদীপ যাদব, পিযুষ চাওলা।

কেকেআর -এর সূচী (প্রথম দুই সপ্তাহের)

২৪ মার্চ - সানরাইজার্স হায়দরাবাদ - কলকাতা
২৭ মার্চ - কিংস ইলেভেন পাঞ্জাব - কলকাতা
৩০ মার্চ - দিল্লি ক্যাপিটাল্স - দিল্লি
৫ এপ্রিল - রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু - বেঙ্গালুরু

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+