লাস্ট বয় আরসিবি-র বিরুদ্ধে চিন্নাস্বামীতে নামছে কেকেআর, জয়ে ফেরাই লক্ষ্য দুই দলের

চিন্নাস্বামীর মাঠে এদিন নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও কলকাতা নাইট রাইডার্স।

চিন্নাস্বামীর মাঠে এদিন নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও কলকাতা নাইট রাইডার্স। দুই দলই জেতার রাস্তায় ফিরতে নামছে। তবে দুই দলের অবস্থানগত পার্থক্য অবশ্যই রয়েছে। কেকেআর এই টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল। প্রথম দুটি ম্যাচে জেতার পর শেষ ম্যাচে দিল্লির বিরুদ্ধে সুপার ওভারে হারতে হয়েছে। তবে যেভাবে খাদের কিনারা থেকে ব্যাটিংয়ের সময় অধিনায়ক দীনেশ কার্তিক ও আন্দ্রে রাসেল দলকে টেনে তুলেছিলেন তাতে কোনও প্রশংসাই যথেষ্ট নয়।

লাস্ট বয় আরসিবি-র বিরুদ্ধে চিন্নাস্বামীতে নামছে কেকেআর, জয়ে ফেরাই লক্ষ্য দুই দলের

এদিকে ব্যাঙ্গালোর কোনও ম্যাচেই সুবিধা করতে পারেনি। সব ম্যাচেই প্রতিপক্ষের কাছে ল্যাজেগোবরে হয়ে হারতে হয়েছে। চার ম্যাচ খেলে সব ম্যাচ হেরে বিরাট কোহলিরা টুর্নামেন্টের লাস্ট বয়। এখনও পর্যন্ত কোনও আশা দেখা যাচ্ছে না যেখানে ব্যাঙ্গালোর শেষ চারে যেতে পারে বলে। ব্যাটিংয়ে কোহলি, এবি ডিভিলিয়ার্সরা থাকলেও বোলিং একেবারে অন্তঃসারশূন্য।

এই অবস্থায় কেকেআর এর মতো তৈরি দলের বিরুদ্ধে কতটা লড়াই আরসিবি দিতে পারে সেটাই দেখার। আগের ম্যাচে সুনীল নারিন চোটের কারণে খেলতে পারেননি। তাঁর না থাকাটা ওপেনিংয়ে ফ্যাক্টর হয়ে যেতে পারে। এদিকে ক্রিস লিন এখনও ফর্মে ফেরেননি। তিনি ব্যাটে রান পেলে মিডল অর্ডার আরও ভালো খেলতে পারে।

আরসিবি-র হয়ে বিরাট কোহলি এখনও নিজের সেরা ফর্ম দেখাতে পারেননি। দুর্বল বোলিং ও কোহলি-এবিডি নির্ভরতা কাটিয়ে তাঁরা কতটা প্রভাব কেকেআর এর ওপরে বিস্তার করতে পারে সেটাই এখন দেখার।

লাস্ট বয় আরসিবি-র বিরুদ্ধে চিন্নাস্বামীতে নামছে কেকেআর, জয়ে ফেরাই লক্ষ্য দুই দলের

কলকাতার সম্ভাব্য একাদশ

দীনেশ কার্তিক, ক্রিস লিন, নীতীশ রানা, রবীন উথাপ্পা, সুনীল নারিন, দীনেশ কার্তিক, শুভমান গিল, আন্দ্রে রাসেল, পীযূষ চাওলা, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ, লকি ফার্গুসন

ব্যাঙ্গালোরের সম্ভাব্য একাদশ

বিরাট কোহলি, পার্থিব প্যাটেল, এবি ডিভিলিয়ার্স, মইন আলি, মনদীপ সিং, কলিন ডি গ্র্যান্ডহোম, সরফরাজ খান, উমেশ যাদব, টিম সাউদি, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+