আইপিএল : প্লে-অফের আশা জিইয়ে রাখতে জিততে মরিয়া কেকেআর

প্লে-অফের আশা জিইয়ে রাখতে জয়ের সরণীতে ফিরতে মরিয়া কলকাতা নাইট রাইডার্স।

প্লে-অফের আশা জিইয়ে রাখতে জয়ের সরণীতে ফিরতে মরিয়া কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, বিজয় শঙ্করদের সানরাইজার্স হায়দরাবাদ, তাদের ঘরের মাঠে কতখানি ভয়ঙ্কর হতে পারে, তা ভালোভাবেই জানেন দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, নীতিশ রানারা। তাই হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের এই ম্যাচকে ডু অর ডাই হিসেবেই দেখছে কেকেআর।

আইপিএল : প্লে-অফের আশা জিইয়ে রাখতে জিততে মরিয়া কেকেআর

গত ম্যাচ ঘরের মাঠ ইডেন গার্ডেনে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে মাত্র দশ রানে হেরেছিল শাহরুখ খানের দল। পাহাড় প্রমাণ ২১৩ রান তাড়া করতে নেমে, শেষবেলায় রাসেল-নীতিশ ধামাকায় যখন ম্যাচ জেতার স্বপ্ন দেখতে শুরু করেছিল কেকেআর, ঠিক তখনই মইন আলির অসাধারণ ২০তম ওভার সবকিছু তছনছ করে দেয়। হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় কেকেআরের দর্শকদের।

তবে আজ সব হিসেব ওলোট-পালোট করে দিতে মরিয়া দীনেশ কার্তিক, শুভমন গিল, পীয়ূষ চাওলা, কুলদীপ যাদবরা। কোনো একজন খেলোয়াড়ের উপর চাপ না বাড়িয়ে টিম হিসেবেই হায়দরাবাদকে তাদের মাঠে হারাতে চায় কলকাতা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, সব বিভাগেই ওয়ার্নারদের টেক্কা দিতে, কোনো কসুর রাখতে চাইছেন না কেকেআরের খেলোয়াড়েরা।

অন্যদিকে, ঘরের মাঠে শক্তিশালী চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আত্মবিশ্বাসের এভারেস্টে থাকা কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ, এই ম্যাচেও রশিদ খানদের কামালের অপেক্ষায়। প্লে-অফের আশা জিইয়ে রাখতে, তাদের কাছেও এই ম্যাচ জেতা ততধিকই জরুরি।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

কলকাতা নাইট রাইডার্স : ক্রিস লিন, সুনীল নারিন, নীতিশ রানা, রবিন উথাপ্পা, দীনেশ কার্তিক (অধিনায়ক ও উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল বা কার্লোস ব্রাথওয়েট, শুভমন গিল, পীয়ূষ চাওলা, কুলদীপ যাদব, হ্যারি গার্নি, প্রসিদ্ধ কৃষ্ণ বা সন্দীপ ওয়ারিয়র।

সানরাইজার্স হায়দরাবাদ : ডেভিড ওয়ার্নার, জনি বারিস্টো (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), বিজয় শঙ্কর, ইউসুফ পাঠান, দীপক হুডা, শাহবাজ নাদিম, রশিদ খান, ভূবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, এল খালিল আহমেদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+