কেকেআর শিবিরে যেন লেগেছে অভিশাপ! বেড়েই চলেছে চোটের তালিকা, দুর্বল হচ্ছে বোলিং
কাঁধের চোটের কারণে দক্ষিণ আফ্রিকার জোরে বোলার অ্যানরিখ নর্তজে আইপিএল ২০১৯ থেকে ছিটকে যাওয়ায় বুধবার আরও এক দাক্কা খেল কেকেআর।
আইপিএল-এর দ্বাদশ সংস্কণ শুরু হওয়ার আগে যেন অভিশাপ লেগেছে কেকেআর শিবিরে। বেড়েই চলেছে তাদের চোট-আঘাতের তালিকা। এমনিতেই দুর্বল থাকা বোলিং বিভাগ আরও দুর্বল হয়ে পড়ছে। কমলেশ নাগরকোটি ও শিবম মাভির পর বুধবার কাঁধের চোটের জন্য তাঁর আইপিএল খেলা হবে না বলে জানিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকার জোরে বোলার আনরিখ নর্তজে।
এদিন তিনি নিজেই তাঁর সরকারি টুইটার হ্যান্ডেলে জানান এই দুঃসংবাদ। সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেক হয়েছে আনরিখের। ৪ ম্য়াচে ওভার প্রতি মাত্র ৪.৭ রান দিয়ে ৮ উইকেট নিয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। কিন্তু একটা কাঁধের চোট তাঁকে ভোগাচ্ছিল। তার জন্যই আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিতে হল নর্তজে-কে।
Unfortunately due to a shoulder injury I've had to pull out of the @IPL. I wish @KKRiders all the best and bring the trophy back home!! #KKRHaiTaiyaar
— Anrich Nortje (@AnrichNortje02) March 20, 2019
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এর আগে কেকেআর-এর দুই তরুণ ভারতীয় জোরে বোলার শিবম মাভি ও কমলেশ নাগরকোটি-ও চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। তাঁদের বদলে দলে নেওয়া হয়েছে কেরলের জোরে বোলার সন্দীপ বারিয়ার ও কর্ণাটকের রহস্য স্পিনার কেসি কারিয়াপ্পা-কে। এবার নর্তজের বদলি হিসেবে কাকে নেয় কেকেআর সেদিকেই চোখ থাকবে নাইট সমর্থকদের।
Click it and Unblock the Notifications