রয়্যালস ম্যাচেই ছাপিয়ে গেলেন রয়্যাল দূত-কে! আইপিএল-এ নয়া রেকর্ড তাহিরের
আইপিএল ২০১৯ - রাজস্থান রয়্যালসের বিপক্ষে সিএসকের জয়ে ইমরান তাহির দুই উইকেট নিয়ে বিদেশি বোলারদের এক এলিট তালিকায় শেন ওয়ার্নকে ছাড়িয়ে গেলেন।
আইপিএল-এর শুরুর বছর থেকেই রাজস্থান রয়্যালস দলে বিভিন্ন ভূমিকায় দেখা গিয়েছে শেন ওয়ার্ন-কে। এই বছর তিনি গোলাপি দলের 'রয়্যাল অ্যাম্বাস্যাডার' হিসেবে রয়েছেন। রবিবার, তাঁর সেই রাজস্থান রয়্যালস ম্যাচেই ২ উইকেট নিয়ে শেন ওয়ার্নের আইপিএল রেকর্ড ভাঙলেন চেন্নাই সুপার কিংসের দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার ইমরান তাহির।
রাজস্থানের বিরুদ্ধে চেন্নাইয়ের ৮ রানে জয়ে তাহির ৪ ওভারে ২৩ রান দিয়ে তুলে নেন স্টিভ স্মিথ ও রাহুল ত্রিপাঠীর উইকেট। এর ফলে মোট ৪১টি আইপিএল ম্যাচে ৫৯ টি উইকেট নিয়ে আইপিএল-এ বিদেশী লেগ স্পিনার হিসেবে ওয়ার্ন-কে পিছনে ফেলে তিনিই সর্বোচ্চ উইকেট শিকারী হলেন।
The moment we were all waiting for, the Imran Tahir celebration 🕺🕺#VIVOIPL pic.twitter.com/nXHqX7CZ5N
— IndianPremierLeague (@IPL) March 31, 2019
এই মরসুমে তাহির দুরন্ত ফর্মে রয়েছেন। ৩ ম্য়াচ খেলে ৬ উইকেট নিয়ে তিনি আাতত এই মরসুমে সর্বোচ্চ উইকেট শিকারী। আরসিবির বিরুদ্ধে নিয়েছিলেন ৩ উইকেট, দিল্লি ম্যাচে ১টি এবং রাজস্থান ম্য়াচে ২টি উইকেট পান তিনি।
The game changer of the night, Imran Tahir all smiles after the win for the #IPLSelfie 😊😊 pic.twitter.com/NVHTTUXpkH
— IndianPremierLeague (@IPL) March 31, 2019
Click it and Unblock the Notifications