রোহিত বা ধোনির সঙ্গে তুলনাতেও আসেন না কোহলি! প্রাক্তন নাইট-অধিনায়কের মন্তব্যে পুরনো শত্রুতার রেশ
দুইবার আইপিএল জয়ী অধিনায়ক গৌতম গম্ভীর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আরসিবি অধিনায়ক বিরাট কোহলির অধিনায়কত্বের কড়া সমালোচনা করেছেন।
আইপিএল-২০১৯ শুরু হওয়ার মুখেই ফের এক পুরনো আইপিএল শত্রুতা ফিরে এল। আইপিএল-এ বিরাট কোহলির অধিনায়কত্বের কড়া সমালোচনা করলেন দুইবারের আইপিএল জয়ী প্রাক্তন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর। ধোনি ও রোহিথ শর্মা ৩বার করে আইপিএল জিতেছেন। কোহলি একবারও জিততে পারেননি। গম্ভীরের মতে পরিসংখ্যানই বলে দিচ্ছে কোহলি অনেক পিছিয়ে আছেন।

তাঁর মতে এক অধিনায়ক ততটাই ভাল যতটা তাঁর পরিসংখ্যান। আইপিএল-এ পরিসংখ্যানই বিরাটের পক্ষে নেই। তাঁর মতে রোহিত বা ধোনির সঙ্গে তুলনাতেও আসেন না কোহলি। অভীরের মতে বিরোট কোহলি অত্যন্ত ভাগ্যবান। কারণ, গত ৭-৮ বছর ধরে আরসিবির অধিনায়কত্বের দায়িত্বে থেকে ট্রফি দিতে না পারার পরও ফ্র্যাঞ্চাইজি তাঁর উপরই ভরসা রেখেছে।
বিরাট-গম্ভীর দুজনেই দিল্লির ক্রিকেটার হলেও আইপিএল মঞ্চে একসময় দুই অধিনায়কের নিয়মিত খটাখটি লাগত। দুজনেই ক্রিকেটটা খেলেন আবেগ দিয়ে। মাঠের মধ্যে তাদের সেই ঝামেলা আইপিএল-এর দর্শকদের কাছে অত্যন্ত উপভোগ্য ছিল। গত ডিসেম্বর মাসে আইপিএল নিলামের ঠিক আগে গৌতম গম্ভীর সব ধরণের ক্রিকেট থেকে অবসর নেন। কিন্তু এবারের আইপিএল শুরুর মুখেই মাঠেই বাইরে থেকেই পুরনো শত্রুতা ঝালিয়ে নিলেন গম্ভীর।












Click it and Unblock the Notifications