রাহানের শতরান ম্লান করে দিলেন বিধ্বংসী পন্থ, রাজস্থানকে হারিয়ে গ্রুপ শীর্ষে দিল্লি
এদিন হেলায় রাজস্থান রয়্যালসকে ৬ উইকেটে হারিয়ে ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে উঠে এল শ্রেয়স আইয়ারের দল।
গত কয়েকটি মরশুমে কোনওবার ভালো ফল করতে পারেনি দিল্লি ক্যাপিটালস। একমাত্র টিম যারা আইপিএল ফাইনাল খেলেনি। এহেন দিল্লি এবার দারুণ সম্ভাবনা দেখাচ্ছে। এদিন হেলায় রাজস্থান রয়্যালসকে ৬ উইকেটে হারিয়ে ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে উঠে এল শ্রেয়স আইয়ারের দল। ১৯১ রান তাড়া করতে নেমে ৪ বল বাকী থাকতেই জয় পেল দিল্লি।

এদিন টসে হেরে ব্যাট করতে নেমে রাজস্থান অসাধারণ শুরু করে। সঞ্জু স্যামসন রান না পেলেও অজিঙ্ক রাহানে ৬৩ বলে অপরাজিত ১০৫ রান করেন। অধিনায়ক স্টিভ স্মিথ ৩২ বলে ৫০ রান করে। একসময়ে মনে হচ্ছিল ২২০ রানে পৌঁছে যাবে রাজস্থান। তবে দিল্লি বোলাররা শেষদিকে কিছুটা রান চেপে দেয়। সবমিলিয়ে ৬ উইকেটে ১৯১ রানে থামে রাজস্থান।
জবাবে রান তাড়া করতে নেমে দিল্লি অসাধারণ শুরু করে। পৃথ্বী শ ৪২ ও শিখর ধাওয়ান ৫৪ রান করে ফেরেন। এই দুজনের পর ইনিংসের হাল ধরেন ঋষভ পন্থ। তিনি মাত্র ৩৬ বলে ৭৮ রান করে দলকে জয় এনে দেন।
এদিন জয়ের ফলে ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে রান রেটেন নিরিখে চেন্নাই সুপার কিংসকে ছাপিয়ে গ্রুপ শীর্ষে চলে গেল দিল্লি ক্যাপিটালস।












Click it and Unblock the Notifications