ব্যাঙ্গালোরকে প্লে অফ থেকে বের করে দিল্লি চলে গেল লিগ শীর্ষে

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ১৬ রানে হারিয়ে দিল্লি ক্যাপিটালস চলে গেল আইপিএলের প্লে-অফে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ১৬ রানে হারিয়ে দিল্লি ক্যাপিটালস চলে গেল আইপিএলের প্লে-অফে। প্রথমে ব্যাট করে দিল্লি ৫ উইকেটে ১৮৭ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ব্যাঙ্গালোর থামল ৭ উইকেটে ১৭১ রানে। এই জয়ের ফলে দিল্লি প্লে-অফে চলে গেল। পাশাপাশি ব্যাঙ্গালোর আইপিএলের প্লে-অফ থেকে দূরে সরে গেল।

ব্যাঙ্গালোরকে প্লে অফ থেকে বের করে দিল্লি চলে গেল লিগ শীর্ষে

বিরাট কোহলিরা ১২ ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে গ্রুপ তালিকায় সবচেয়ে নিচে আট নম্বরে থাকল। আর দিল্লি ১২ ম্যাচে ১৬ পয়েন্ট পেয়ে চেন্নাইকে ছাপিয়ে লিগ টেবিলে এক নম্বরে উঠে এল।

এদিন ঘরের মাঠে ফিরোজ শাহ কোটলায় দিল্লি অধিনায়ক শ্রেয়স আইয়ার প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। দুই ওপেনার পৃথ্বী শ ও শিখর ধাওয়ান অনবদ্য শুরু করেন। পৃথ্বী মাত্র ১০ বলে ১৮ রান করে ফিরে গেলেও শিখর ধাওয়ান ৩৭ বলে অর্ধশতরান করেন।

তিন নম্বরে নামা অধিনায়ক আইয়ার ৩৭ বলে ৫২ রানের অনবদ্য ইনিংস খেলেন। শেষদিকে রুথারফোর্ড ১৩ বলে ২৮ রান করেন। অক্ষর প্যাটেল করেন ৯ বলে ১৬ রান। দিল্লি নির্ধারিত কুড়ি ওভারে ৫ উইকেটে ১৮৭ রান তোলে।

রান তাড়া করতে নেমে ব্যাঙ্গালোরও খুব একটা খারাপ শুরু করেনি। পার্থিব প্যাটেল ২০ বলে ৩৯ রান করেন। বিরাট কোহলি ১৮ বলে ২৩ রান করেন। তবে এই দুজন ফিরতেই দিল্লির বোলিং আক্রমণ চেপে ধরে ব্যাঙ্গালোরকে।
এদিন ফর্মে ছিলেন না ডিভিলিয়ার্স। ১৯ বলে করেন ১৭ রান। ৪ নম্বরে নামা শিবম দুবে করেন ১৬ বলে ২৪ রান। একেবারে শেষদিকে গুরকিরত মান সিং ১৯ বলে ২৭ রান ও মার্কাস স্টইনিস ২৪ বলে ৩২ রান করেন। ফলে সবমিলিয়ে ব্যাঙ্গালোর থামে ৭ উইকেটে ১৭১ রানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+