রাজস্থানকে হেলায় হারিয়ে কলকাতার বড় সুবিধা করে দিল দিল্লি

রাজস্থানের বিরুদ্ধে 5 উইকেটের বড় জয় পেল দিল্লি ক্যাপিটালস। এর ফলে লিগ টেবলের দ্বিতীয় স্থানে উঠে এল শ্রেয়স আইয়ারের দল।

রাজস্থানের বিরুদ্ধে ৫ উইকেটের বড় জয় পেল দিল্লি ক্যাপিটালস। এর ফলে লিগ টেবলের দ্বিতীয় স্থানে উঠে এল শ্রেয়স আইয়ারের দল। প্রথমে ব্যাট করে রাজস্থান ৯ উইকেটে ১১৫ রান তোলে। জবাবে রান তাড়া করতে নেমে দিল্লি ২৩ বল বাকি থাকতে ৫ উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেয়।

রাজস্থানকে হেলায় হারিয়ে কলকাতার বড় সুবিধা করে দিল দিল্লি

দিল্লির হয়ে সর্বোচ্চ ৫৩ রানে অপরাজিত থাকেন ঋষভ পন্থ। ইশ সোধি ২৬ রানে ৩ উইকেট নেন এবং শ্রেয়স ২১ রানে ২ উইকেট নেন। রাজস্থান বোলাররা দিল্লির ব্যাটসম্যানদের থেকে আটকাতে পারেনি। এদিন হারের ফলে রাজস্থান প্লে অফ থেকে ছিটকে গেল। একই সঙ্গে কলকাতার প্লে অফে ওঠার সম্ভাবনা কিছুটা বাড়ল।

কম রানের স্কোর তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি দিল্লির। পৃথ্বী শ ফের একবার ব্যর্থ হন। করেন ৮ রান। শিখর ধাওয়ান ১৬ ও শ্রেয়স আইয়ার করেন ১৫ রান।

চার নম্বরে নামা পন্থ তখন খেলা ধরেন। অন্যদিকে কলিন ইনগ্রাম (১২), শেরফান রুদারফোর্ড (১১)-কে সঙ্গী করে ছোট ছোট পার্টনারশিপ গড়ে তিনি এগিয়ে যান। টার্গেট কম থাকায় শেষ অবধি দিল্লি সহজে ম্যাচ পকেটে পুরে নিতে পেরেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+