আইপিএল : ইডেনেও চেন্নাই ঝড়ে লন্ডভন্ড কলকাতা নাইট রাইডার্স
ঘরের মাঠেও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয় অধরাই থেকে গেল কলকাতা নাইট রাইডার্সের।
ঘরের মাঠেও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয় অধরাই থেকে গেল কলকাতা নাইট রাইডার্সের।
বদলা তো দূর। ইডেন গার্ডেনে টানা দুই এবং সব মিলিয়ে পরপর তিন ম্যাচ হেরে বেলাইন হল কেকেআর। তাঁদের ৫ উইকেটে হারাল ম্যান ইন ইয়েলো। আইপিএল যত গড়াচ্ছে ততই যেন ছন্দ হারাচ্ছে দীনেশ কার্তিকের দল।
সুরেশ রায়নার লড়াকু ৪২ বলে ৫৮ রান ও রবীন্দ্র জাদেজার ১৭ বলে ৩১ রানের ঝড়ো ইনিংসই, রবিবার কেকেআরের সব আশায় জল ঢেলে দেয়।

১৮ ওভার পর্যন্ত দুই দলের টক্কর হয় সমানে সমানে। শেষ দুই ওভারে জেতার জন্য চেন্নাইয়ের দরকার ছিল ২৪ রান। হ্যারি গার্নির ১৯তম ওভারে ওঠে ১৬ রান। তিনটি চার মারেন রবীন্দ্র জাদেজা। ম্যাচ ওখানেই হেরে যায় কলকাতা। শেষ ওভারে জেতার জন্য সিএসকের দরকার ছিল আট রান। পীয়ূষ চাওলার ২০তম ওভারের প্রথম বলেই ফের বাউন্ডারি হাঁকিয়ে চেন্নাইয়ের কাজটা সহজ করে দেন জাদেজাই। জয় সূচক রানও আসে ওই বাঁহাতিরই ব্যাট থেকে। কেকেআরের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন সুনীল নারিন ও পীয়ূষ চাওলা।
এর আগে রবিবাসরীয় ইডেন গার্ডেনকে ব্যাটে-বলে হতাশ করেন কব্জির চোটে কাহিল আন্দ্রে রাসেল। ব্যাটে ৪ বলে ১০ এবং বল হাতে তাঁর দেওয়া এক ওভারে ১৬ রান, চেন্নাইকে জয়ের রাস্তায় নিয়ে যায়। চোটগ্রস্ত রাসেলকে খেলানোর জন্য কেকেআরের রণনীতি নিয়েও প্রশ্ন উঠেছে। ক্রিস লিনের মারমুখী ৫১ বলে ৮২ রান কলকাতাকে কিছুটা অক্সিজেন জোগালেও, তা জীবনদায়ী সিদ্ধ হয়নি। কেকেআরের বাকি ব্যাটসম্যানদের মধ্যে উইকেট ছুঁড়ে সাজঘরে ফেরার প্রতিযোগিতা লেগে যায়। ২০ ওভার শেষে আট উইকেট হারিয়ে নাইটরা তোলে ১৬১ রান।
কেকেআরের রান তাড়া করতে নামা চেন্নাইয়ের ওপেনার শেন ওয়াটসনকে ৬ রানে ফেরান হ্যারি গার্নি। ২৪ রান করে সুনীল নারিনের বলে বোল্ড হন ফ্যাফ ডুপ্লেসি। ৫ রান করে পীয়ূষ চাওলার বলে আউট হয়ে ড্রেসিং রুমে ফেরেন অম্বাতি রায়ুডুও। কেদার যাদব (২০) ও ধোনি (১৬) চাপ কাটাতে হাত খুললেও সেট হওয়ার আগেই আউট হন। যদিও ক্রিজের অন্যপ্রান্ত আকড়ে থাকেন সুরেশ রায়না। তাঁকে যোগ্য সম্মান দেন রবীন্দ্র জাদেজা।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications