অ্যাকশন বদলেও সমান সফল! নারাইনের আঙুলে চোট, কতটা তৈরি রহস্য স্পিনার

বোলিং অ্যাকশন পরিবর্তেরও সর্বোচ্চ মান বজায় রাখার জন্য সুনীল নারাইনের প্রশংসা করলেন কেকেআর স্পিন কোচ কার্ল ক্রো।

বরাবরের বোলিং অ্যাকশন আন্তর্জাতিক কেরিয়ারের মাঝপথে হঠাত বদলে ফেলাটা সহজ কাজ নয়। ক্য়ারিবিয়ান রহস্য স্পিনার সুনীল নারাইন শুধু সেই কাজটা করে দেখিয়েছেন তাই নয়, আগের মতো সর্বোচ্চ মান ধরে রেখেছেন। আর তার জন্য আইপিএল২০১৯ মরসুম শুরুর আগেই তাঁর ভূয়সী প্রশংসা করলেন নাইটদের স্পিন কোচ কার্ল ক্রো।

অ্যাকশন বদলেও সমান সফল নারাইন

বছর দুয়েক আগে, আইপিএল শুরুর ঠিক মুখেই নারাইনের বোলিং অ্যাকশন অবৈধ বলে ঘোষিত হয়েছিল। তারপর এই ক্রো-এর তত্ত্বাবধানেই নিজের অ্যাকশন পাল্টেছিলেন নারাইন। ক্রো সেই থেকে নাইট দলের সঙ্গেও যুক্ত হয়ে যান। তিনি জানিয়েছেন সদ্য সমাপ্ত পাকিস্তান সুপার লিগে আঙুলের চোটের জন্য খেলতে পারেনি নারাইন। কিন্তু আইপিএল খেলার জন্য তিনি একেবারে প্রস্তুত।

২০১২ ও ২০১৪ সালে নাইটদের সাফল্যের অন্যতম কারিগর ছিলেন নারাইন। কিন্তু তারপরেই অ্যাকশন বদলাতে বাধ্য় হয়েছিলেন তিনি। বোলিং অ্যাকশন পরিবর্তনের সঙ্গে সঙ্গে টি২০ ক্রিকেটে নিজের কদর বাড়াতে ব্য়াটিং-এও মন দিয়েছিলেন নারাইন। বিগ ব্যাশে প্রথম তিনি ইনিংস ওপেন করা শুরু করেছিলেন। এখন নাইটদের হয়েও ইনিংসের সূচনা করে থাকেন তিনিই। আঙুলে চোট থাকলেও উপযুক্ত বিশ্রাম পেয়েছেন এই রহস্য স্পিনার, এমনটাই জানিয়েছেন ক্রো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+