গেইল ৯৯ রানে অপরাজিত, আরসিবিকে ১৭৪ রানের টার্গেট পাঞ্জাবের

মাত্র ১ রানের জন্য শতরান পেলেন না ক্রিস গেইল। তবে তাঁর করা ৬৪ বলে ৯৯ রানের সৌজন্যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৪ উইকেটে ১৭৩ রান তুলল কিংস ইলেভেন পাঞ্জাব।

মাত্র ১ রানের জন্য শতরান পেলেন না ক্রিস গেইল। তবে তাঁর করা ৬৪ বলে ৯৯ রানের সৌজন্যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৪ উইকেটে ১৭৩ রান তুলল কিংস ইলেভেন পাঞ্জাব। এই আরসিবি দলেই অনেক বছর খেলেছেন গেইল। তবে গতবছর থেকে খেলছেন পাঞ্জাবের হয়ে। শেষ বলে চার মেরে ৯৯ রানে ইনিংস শেষ করেন গেইল।

গেইল ৯৯ রানে অপরাজিত, আরসিবিকে ১৭৪ রানের টার্গেট পাঞ্জাবের

এদিন ইনিংসের শুরু থেকেই মারমুখী মেজাজে শুরু করেন ক্রিস গেইল। অপরপ্রান্তে ব্যাট করা কেএল রাহুল ১৮ রানে ফিরে গেলেও গেইল থামেননি। প্রথম ৬ ওভারে ষাট রান ওঠার পরে ৭ থেকে ১৫ ওভার পর্যন্ত থমকে যায় পাঞ্জাবের ব্যাটিং। গেইলও অনেকটা বুঝে ব্যাট করেন। মইন আলি তখন বল হাতে ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন। আটোসাঁটো বল করেন তিনি।

মিডল অর্ডারে ময়াঙ্ক আগরওয়াল (১৫), সরফরাজ খান (১৫) ভালো শুরু করেও গেইলকে সঙ্গ দিতে পারেননি। স্যাম কারান ১ রানে ফেরেন। শেষদিকে মনদীপ সিংও বড় শট মারতে না পেরে ১৬ বলে ১৮ করে অপরাজিত থাকেন। ফলে কিছুটা কম রানেই ইনিংস শেষ করেছে পাঞ্জাব।

আরসিবি-র হয়ে নভদীপ সাইনি ৪ ওভারে ২৩ রান দিয়ে কোনও উইকেট পাননি। চাহাল ৩৩ রানে ২ উইকেট পান। এছাড়া মইন আলি ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ১ উইকেট নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+