আইপিএল : প্রথম কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি চেন্নাই সুপার কিংস

চির-শত্রু চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের লড়াই দিয়েই আইপিএলের প্লে-অফ শুরু হচ্ছে মঙ্গলবার।

চির-শত্রু চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের লড়াই দিয়েই আইপিএলের প্লে-অফ শুরু হচ্ছে মঙ্গলবার।

চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল। মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার দলের সম্মুখ সমর দেখতে মুখিয়ে রয়েছে গোটা দেশ। ম্যাচে তুল্যমূল্য লড়াই হবে বলেই মনে করা হচ্ছে।

আইপিএল : প্রথম কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি চেন্নাই সুপার কিংস

আইপিএলের পয়েন্ট তালিকায় যথাক্রমে এক ও দুই নম্বর স্থান দখল করে প্লে-অফ খেলতে নামা মুম্বই ও চেন্নাইয়ের সংগৃহীত পয়েন্ট ১৮। ধারে, ভারে এবং শক্তিতে সমান-সমান নীল ও হলুদ ব্রিগেড গ্রুপ লিগে দুটি ম্যাচে মুখোমুখি হয়। দুবারই রোহিত ব্রিগেডকে হারিয়েছে ধোনির সিংহরা। সেদিক থেকে দেখলে প্রথম কোয়ালিফায়ারে গত বছর সহ মোট তিন বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের পাল্লা ভারী বলে মনে হতে পারে।

কিন্তু মুদ্রার অন্য পীঠ খতিয়ে দেখলে, মুম্বই ইন্ডিয়ান্সকে নিয়ে তাদের সমর্থকদের উচ্ছ্বসিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত আইপিএলে মুম্বইয়ের সঙ্গে ২৮ বার সাক্ষাৎ ঘটেছে চেন্নাইয়ের। ১৬ বার জিতেছেন রোহিত শর্মারা এবং ১২ বার জিতেছেন মহেন্দ্র সিং ধোনির দল। প্লে-অফেও মুম্বইয়ের জয়ের শতাংশ দেখলে যেকোনো দলের রাতের ঘুম উড়ে যেতে বাধ্য। তিন বারের আইপিএল চ্যাম্পিয়ন নীল জার্সির দলকে তাই এগিয়ে রাখছে কিছু মহল।

যদিও পরিসংখ্যান নয়, ম্যাচ জিততে প্রয়োজন সঠিক পরিকল্পনা এবং মাঠে নেমে তা সঠিক ভাবে কার্যকর করা। দুই দলের ম্যানেজমেন্ট এবং খেলোয়াড়েরা তাই ম্যাচকে ঘিরে ভীষণভাবে চার্জড-আপ। প্র্যাকটিসেও তাঁদের মরিয়া ভাব চোখে পড়েছে। ঘরের মাঠে চেন্নাই বিশেষ সুবিধা পাবে ধরে নিয়েই নিজেদের সেরাটা দিতে বদ্ধপরিকর মুম্বই ইন্ডিয়ান্স।

দুই দলের সম্ভাব্য একাদশ

চেন্নাই সুপার কিংস : শেন ওয়াটসন, ফাফ ডুপ্লেসি, সুরেশ রায়না, আম্বাতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), কেদার যাদব, ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, দীপক ছাহার, হরভজন সিং, ইমরান তাহির।

মুম্বই ইন্ডিয়ান্স : রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, কাইরন পোলার্ড, হার্দিক পাণ্ডিয়া, ক্রুণাল পাণ্ডিয়া, ইশান কিষাণ, মিচেল ম্যাকলেনাঘান, রাহুল ছাহার, জসপ্রীত বুমরা, লাসিথ মালিঙ্গা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+