আইপিএলের প্লে-অফ ও ফাইনালের সময় পরিবর্তন করল বিসিসিআই

আটটার পরিবর্তে সাড়ে সাতটায় শুরু হবে আইপিএলের ফাইনাল ও প্লে-অফের সবকটি ম্যাচ। নয়াদিল্লিতে বিসিসিআইয়ের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরের বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আটটার পরিবর্তে সাড়ে সাতটায় শুরু হবে আইপিএলের ফাইনাল ও প্লে-অফের সবকটি ম্যাচ। নয়াদিল্লিতে বিসিসিআইয়ের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরের বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইপিএলের প্লে-অফ ও ফাইনালের সময় পরিবর্তন করল বিসিসিআই

মূলত আইপিএলের রাউন্ড-রবিন লিগের রাতের ম্যাচগুলি শুরু হয় আটটা থেকেই। তার মধ্যে বেশ কয়েকটি ম্যাচ শেষ হতে মধ্যরাত পেরিয়ে যাওয়ায় বিসিসিআইয়ের তরফে চ্যানেলকে বেশি টাকা দিতে হচ্ছে বলে সূত্রের খবর। একই সঙ্গে দেরিতে খেলা শেষ হওয়ার জন্য বিভিন্ন মহলে সমালোচনায় বিদ্ধ হতে হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। ফলে বাধ্য হয়েই আইপিএলের ফাইনাল ও প্লে-অফের ম্যাচগুলি আটটার পরিবর্তে সাড়ে সাতটা থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই বিসিসিআই সূত্রের খবর। একই কারণে, গত বছরের আইপিএলের ফাইনাল ও প্লে-অফের ম্যাচগুলি সাতটা থেকে শুরু করা হয়েছিল।

১২ মে এ বছরের আইপিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে। ৭ মে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে হবে প্রতিযোগিতার কোয়ালিফায়ার ম্যাচ। ৮ ও ১০ মে ভাইজাকে আইপিএলের দুটি এলিমিনেটর খেলা হবে বলে বিসিসিআই-র তরফে জানানো হয়েছে।

অন্যদিকে, রাজস্থানের জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপেরও সময় ঘোষণা করেছে বিসিসিআই। জানিয়েছে, ৬ মে সন্ধ্যা সাড়ে সাতটায় হরমনপ্রীত কৌরের সুপারনোভাসের মুখোমুখি হবে স্মৃতি মান্ধানার ট্রেইলব্লেজার্স। ৮ মে দুপুর সাড়ে তিনটেয় মিতালি রাজের ভোলোসিটির মুখোমুখি হবে ট্রেইলব্লেজার্স। আবার ৯ মে সন্ধ্যা সাড়ে সাতটায় সুপারনোভাসের সঙ্গে লড়াইয়ে নামবে ভোলোসিটি। ১১ মে সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপের ফাইনাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+