কেকেআর দলে আরো এক 'রহস্য় স্পিনার'! দুই বছর পর দলে ফিরলেন পুরনো নাইট
কেকেআর-এর আইপিএল ২০১৯-এ শিবম মাভির পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করল।
আইপিএল ২০১৯ মরসুমের প্রথম বল পড়ার আগেই চোটের জন্য কেকেআর-এর দল থেকে ছিটকে গিয়েছেন দুই তরুণ ক্রিকেটার কমলেশ নাগরকোটি ও শিবম মাভি। এর আগেই নাগরকোটির বদলে কেরলের জোরে বোলার সন্দীপ বারিয়ারকে দলে নেওয়ার কথা জানিয়েছিল কেকেআর। এদিন শিবমের বদলে কেসি কারিয়াপ্পাকে দলে নেওয়ার কথা জানাল কলকাতার ফ্র্যাঞ্চাইজি।

কর্ণাটকের এই রহস্য স্পিনার এর আগে তিনবার আইপিএল খেলেছেন। ২০১৫ এবং ২০১ সালে তিনি নাইট রাইডার্সেই ছিলেন। ২০১৭ সালে যান কিংস ইলেভেন পঞ্জাবে। আইপিএল রেকর্ড অবশ্য তাঁর মোটেই ভাল নয়। মোট ১টি ম্য়াচে তিনি ওভার প্রতি ৯.২৪ করে রান দিয়ে মাত্র ৮টি উইকেট পেয়েছেন। গত মরসুমের পর এই মরসুমেই আইপিএল নিলামে কোনও দল পাননি তিনি।
এবারের জাতীয় টি২০ টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অবশ্য কর্ণাটকের ট্রফি জেতার পিছনে তাঁর বড় অবদান রয়েছে। প্রতি ওভারে ৫.০২ রান দিয়ে তিনি ১০টি উিকেট নিয়েছেন। বোলিং গড় ২০.৬০। এরপর শিবম মাভির চোট তাঁকে নাইট রাইডার্স দলে ফিরিয়ে আনল।
শিবম মাভি গত আইপিএল মরসুমে কেকেআর-এর জার্সিতে ৯টি ম্য়াচ খেলে ৫টি উইকেট নিয়েছিলেন। তবে উত্তরপ্রদেশের জোরে বোলারটি অনেক রান দিয়েছিলেন। এই বছর আইপিএল শুরুর আগেই জানা যায়, অতিরিক্ত চাপ পড়ে তাঁর পিঠের হাড়ে চিড় ধরেছে।
আগামী ২৪ মার্চ কলকাতা নাইট রাইডার্স ঘরের মাঠে, গত বারের রানার্স-আপ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল অভিযান শুরু করছে।












Click it and Unblock the Notifications