আজও কি বৃষ্টির ভ্রুকূটি রয়েছে ইডেনের আকাশে! কী বলছে হাওয়া অফিস

এদিন অবশ্য আবহাওয়া খুব একটা বাধা হয়ে দাঁড়াবে না। হাওয়া অফিস বলছে, আজ বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শনিবারের ম্যাচ ঘণ্টাখানেক বন্ধ ছিল বৃষ্টির কারণে। রাত সাড়ে ৮টার আগে আগে বৃষ্টি নামে। খেলা শুরু হয় সাড়ে ৯টা নাগাদ। এই বৃষ্টির কারণেই কিছুটা খেই হারিয়ে ফেলেন কেকেআর ব্যাটসম্যানরা। যার সুযোগ নিয়ে কেকেআর-কে কম রানে বেঁধে ফেলে হায়দরাবাদ। এবং রান তাড়া করে ইডেন থেকে ম্যাচ জিতে নেয়।

আজও কি বৃষ্টির ভ্রুকূটি রয়েছে ইডেনের আকাশে! কী বলছে হাওয়া অফিস

আজ দিল্লির বিরুদ্ধে পুরো ওভার যেন খেলা হয়। এমনটাই প্রার্থনা কেকেআর ভক্তদের। বৃষ্টি হলেও অন্তত যেন টসে হেরে ব্যাট করতে না হয়। নিদেনপক্ষে সেটুকু চাইছেন খেলা দেখতে আসা কেকেআর প্রেমী দর্শক।

এদিন অবশ্য আবহাওয়া খুব একটা বাধা হয়ে দাঁড়াবে না। হাওয়া অফিস বলছে, আজ বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস।

সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি সেলসিয়াস বেশি থাকছে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রাও ২৪ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা। তবে তা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেড়ে ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকছে। মেঘলা আবহাওয়া থাকলেও এদিন বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস করা হয়েছে। অর্থাৎ সন্ধ্যার পরে হালকা বৃষ্টিপাত যদি হয়ও তাহলেও পুরো ওভারে ম্যাচ হবে।

এদিন বৃষ্টি হোক বা না হোক, টসে জিতলে কলকাতার অধিনায়ক দীনেশ কার্তিককে ফিল্ডিংই নিতে হবে। প্রথমত রান তাড়া করার ক্ষেত্রে তাতে যেমন সুবিধা হবে, তেমনই বৃষ্টিতে ম্যাচের সময় হেরফের হলে তা ওভার কমে গেলেও দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দলের সুবিধা হয়। দর্শকরা ইডেনে গেলে আজ বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার ভয় নেই। পূর্বাভাসে এই বলেই আশ্বস্ত করেছে হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+