মুম্বইয়ের বিরুদ্ধে হারা ম্যাচে গর্বের রেকর্ড বিরাট কোহলির

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দল হারলেও আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এক নম্বরে উঠে এলেন বিরাট।

বহুদিন ধরেই রেকর্ডের পিছনে তাড়া করেছিলেন তিনি। এদিন সেটা ছাপিয়ে নতুন রেকর্ড গড়লেন বিরাট কোহলি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দল হারলেও আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এক নম্বরে উঠে এলেন বিরাট।

মুম্বইয়ের বিরুদ্ধে হারা ম্যাচে গর্বের রেকর্ড বিরাট কোহলির

এতদিন ধরে চেন্নাই সুপার কিংসের সুরেশ রায়না আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তকমা ধরে রেখেছিলেন। বছরের পর বছর রায়নার দখলেই ছিল সর্বোচ্চ রান করা ব্যাটসম্যানের খেতাব। এদিন মুম্বইয়ের বিরুদ্ধে পরাজিত ৯২ রান করে কোহলি তা পার করে এক নম্বরে উঠে এলেন।

এদিনের ম্যাচের আগে সুরেশ রায়নার ১৫৮টি ইনিংস খেলে ৪৫৪৪ রান করার রেকর্ড ছিল। তিনিই ছিলেন আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক। এদিকে বিরাট কোহলি ১৫২টি ইনিংস খেলে ৪৫২৭ রান করে দ্বিতীয় স্থানে ছিলেন। এদিন অপরাজিত ৯২ রানের সুবাদে বিরাটের রান হল ১৫৩ ম্যাচে ৪৬১৯ রান।

ব্যাঙ্গালোর হারলেও কোহলি অনবদ্য খেলেছেন। অন্যদিক থেকে পরপর উইকেট পড়তে থাকলেও কোহলি আর একদিক কুম্ভ হয়ে রক্ষা করেন। তবে ২১৩ রানের টার্গেট তাড়া করা সহজ ছিল না। সেই রানের চাপেই ব্যাটিংয়ে ধস নামল আরসিবি-র। তবে এসবের ফাঁকেই কোহলি ফের একবার অনবদ্য ব্যাটসম্যানশিপ দেখিয়ে আইপিএলের রান সংগ্রাহক হিসাবে সবার উপরের স্থান দখল করে নিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+