আঁটোসাঁটো বোলিং রাজস্থানের, প্রথমে ব্যাট করে হায়দরাবাদ করল ১৫১ রান
রাজস্থান রয়্যালসের আঁটোসাঁটো বোলিংয়ে ফলে ২০ ওভারে ৭ উইকেট খুইয়ে মাত্র ১৫১ রান করল কেন উইলিয়ামসনের দল।
জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সুবিধা ভালো করে কাজে লাগাতে পারল না সানরাইজার্স হায়দরাবাদ। রাজস্থান রয়্যালসের আঁটোসাঁটো বোলিংয়ে ফলে ২০ ওভারে ৭ উইকেট খুইয়ে মাত্র ১৫১ রান করল কেন উইলিয়ামসনের দল। রাজস্থানকে জিততে হলে করতে হবে ২০ ওভারে ১৫২ রান। টি২০-র মানে যা খুবই সাধারণ টার্গেট বলে মনে করা হচ্ছে। তবে সানরাইজার্স হায়দরাবাদ আগের দুটি ম্যাচে বোর্ডে খুব কম রান তুলেও বোলারদের দাপটে জিতে গিয়েছে। এই ম্যাচে কী করে হায়দারবাদ বোলাররা এখন সেটাই দেখার।

এদিন হায়দরাবাদের হয়ে ব্যাট করতে নামেন শিখর ধাওয়ান ও অ্যালেক্স হেলস। শিখর ৬ রানে ফিরে গেলেও কেন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে পার্টনারশিপ গড়েন হেলস। আইপিএলে নবাগত হেলস ৩৯ বলে ৪৫ রান করেন। উইলিয়ামসন ৪৩ বলে ৬৩ করে যান।
এই জুটি ফিরতেই রাজস্থান ম্যাচে ফেরে। পরের দিকে কেউ বড় রান পাননি। মনীশ পাণ্ডে (১৬), শাকিব আল হাসান (৬), ইউসুফ পাঠান (২)-রা ব্যর্থ হন। ফলে বড় রানের ইনিংস গড়তে ব্যর্থ হয় হায়দরাবাদ।
রাজস্থানের হয়ে কৃষ্ণাপ্পা গৌতম ১৮ রানে ২ উইকেট ও জোফ্রা আর্চার ২৬ রানে ৩ উইকেট নেন। এছাড়া জয়দেব উনাদকাট ও ইশ সোধি ১টি করে উইকেট নেন।












Click it and Unblock the Notifications