ভূপতিত মুম্বই! ১১৮ রান তাড়া করে ৮৭ রানে অলআউট রোহিত শর্মার দল
সানরাইজার্স হায়দরাবাদকে ১১৮ রানে আটকে রেখেও মুম্বই ইন্ডিয়ান্স ৮৭ রানে অলআউট হয়ে গেল।
দিনের শুরুটা অসাধারণ হয়েছিল। তবে শেষটা যে এমন হবে তা কে জানত। সানরাইজার্স হায়দরাবাদকে ১১৮ রানে আটকে রেখেও মুম্বই ইন্ডিয়ান্স ৮৭ রানে অলআউট হয়ে গেল। ঘরের মাঠে ম্যাচ হারল ৩১ রানে। রান তাড়া করতে নেমে এই মরশুমে এটাই সব দল মিলিয়ে সর্বনিম্ন স্কোর যা এদিন মুম্বই ব্যাটসম্যানরা ব্যাট হাতে করল।

হায়দরাবাদ বোলাররা সামান্য রানের পুঁজি হাতে নিয়েও অসামান্য লড়াই করে ম্যাচ বের করে নিয়ে গেলেন। এদিন মহম্মদ নবি বাদে সকলেই ওভার প্রতি ৬ রানের কম দিয়েছেন। নবি ৩ ওভারে ২৩ রানে ১ উইকেট নেন। এছাড়া সন্দীপ শর্মা ৩ ওভারে ৯ রানে ১ উইকেট, শাকিব আল হাসান ৩ ওবারে ১৬ রানে ১ উইকেট, সিদ্ধার্থ কউল ৪ ওভারে ২৩ রানে ৩ উইকেট, রশিদ কান ৪ ওভারে ১১ রানে ২ উইকেট ও বেসিল থাম্পি ১.৫ ওভারে ৪ রানে ২ উইকেট নেন।
মুম্বইয়ের হয়ে সূর্যকুমার যাদব ৩৪ রান ও ক্রুণাল পাণ্ডিয়া ২৪ রান করেন। আর কেউই দুই অঙ্কের স্কোরে পৌঁছতে পারেননি। এদিন এভিন লিউয়িস (৫), ইশান কিষণ (০), রোহিত শর্মা (২), কায়রন পোলার্ড (৯), হার্দিক পান্ডিয়া (৩), মিচেল ম্যাকক্লেনেঘন (০) সকলেই ব্যাট হাতে ব্যর্থ হন।












Click it and Unblock the Notifications