চৈত্র সংক্রান্তিতেই ঘরের মাঠে হারের হালখাতা খুলে ফেলল কলকাতা নাইট রাইডার্স

ঘরের মাঠে ইডেনে ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ বিপক্ষকে উপহার দিয়ে এল কলকাতা নাইট রাইডার্স।

চেন্নাই ম্যাচে বোলিং ব্যর্থতায় হারতে হয়েছে। ঘরের মাঠে ইডেনে ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ বিপক্ষকে উপহার দিয়ে এল কলকাতা নাইট রাইডার্স। চৈত্র সংক্রান্তির দিনেই সানরাইজার্সের বিরুদ্ধে ঘরের মাঠে হারের হালখাতা খুলে ফেলল দীনেশ কার্তিকের দল।

চৈত্র সংক্রান্তিতেই ইডেনে হারের হালখাতা খুলে ফেলল কেকেআর

এদিন কলকাতা ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সর্বসাকুল্যে ১৩৮ রান তোলে। জেতার জন্য টি২০-তে এই রান কোনও প্রতিপক্ষের বিপক্ষেই যথেষ্ট নয়। সানরাইজার্সের তো যথেষ্ট শক্তিশালী ব্যাটিং লাইন আপ। ফলে মাত্র ৫ উইকেট হারিয়ে ধীরে সুস্থে লক্ষ্যে পৌঁছে গেল হায়দরাবাদ। আর ব্যাটিংকে নেতৃত্ব দিলেন অধিনায়ক কেন উইলিয়ামসন।

কলকাতার বোলাররা লড়াই অবশ্য জারি রেখেছিলেন। ১৯ ওভার পর্যন্ত ম্যাচ যায় তিন স্পিনারের অনবদ্য বোলিংয়ে। সুনীল নারিন ৪ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নেন। পীযূষ চাওলা ২০ রান দিয়ে ১ উইকেট নেন। কুলদীপ যাদবও ২৩ রান দিয়ে ১ উইকেট নিয়ে হায়দরাবাদকে চেপে রেখেছিলেন।

তবে পেস বোলাররা আগের ম্যাচের মতোই কোনও প্রভাব ফেলতে পারেননি। যার ফলে সানরাইজার্স কিছুটা সুবিধা পেয়ে যায়। বল হাতে মিচেল জনসন, আন্দ্রে রাসেল, শিবম মাভিরা কার্যকর ভূমিকা পালন করতে পারেননি। আর বোর্ডে রান এত কম ছিল যে তা পুঁজি করে ম্যাচ বের করা সম্ভব নয়। তা হয়ওনি। শেষ অবধি ৫ উইকেটে ১ ওভার বাকী থাকতে ম্যাচ বের করে নেন উইলিয়ামসনরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+