সম্মিলিত ব্যাটিং ব্যর্থতা! মুম্বইয়ের বিরুদ্ধে এই মরশুমের সর্বনিম্ন স্কোর করল হায়দরাবাদ
মুম্বইয়ের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতায় বোর্ডে বেশি রান তুলতে পারল না সানরাইজার্স হায়দরাবাদ।
মুম্বইয়ের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতায় বোর্ডে বেশি রান তুলতে পারল না সানরাইজার্স হায়দরাবাদ। প্রথমে ব্যাট করতে নেমে পুরো ২০ ওভার খেলতে না পেরে মাত্র ১১৮ রানে অলআউট হয়ে গেল কেন উইলিয়ামসনের দল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঘরের মাঠে জেতার জন্য মুম্বই ইন্ডিয়ান্সের প্রয়োজন ২০ ওভারে ১১৯ মাত্র রান। এদিন প্রথমে ব্যাট করে এই মরশুমের সর্বনিম্ন দলগত রান করল হায়দরাবাদ।

এদিন চোট সারিয়ে হায়দরাবাদের হয়ে মাঠে নামেন শিখর ধাওয়ান। তবে তিনি রান পাননি। ৫ রানে আউট হয়ে ফেরেন। ঋদ্ধিমান সাহা ০ রানে ফিরে যান। ওপেন করতে নেমে অধিনায়ক কেন উইলিয়ামসন ২১ বলে ২৯ রান করেন। মনীশ পাণ্ডে এদিনও ব্যর্থ হন। করেন মাত্র ১৬ রান।
মিডল অর্ডারে শাকিব আল হাসান ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফেরান। শেষদিকে ইউসুফ পাঠান একদিক ধরে থাকলেও অন্যদিক থেকে একে একে মহম্মদ নবি (১৪), রশিদ খান (৬), বেসিল থাম্পি (৩), সিদ্ধার্থ কউল (২) পরপর আউট হয়ে ফেরেন।
শেষ উইকেটে নেমেছিলেন সন্দীপ শর্মা। তবে অন্যদিকে ইউসুফ পাঠান রান করতে গিয়ে ২৯ রানে আউট হয়ে ফেরেন। সবমিলিয়ে ১৮.৪ ওভারে হায়দরাবাদ সব উইকেট হারিয়ে ১১৮ রান তোলে।
মুম্বইয়ের হয়ে জসপ্রীত বুমরাহ ২৫ রানে ১ টি, মিচেল ম্যাকক্লেনেঘন ২২ রানে ২ টি, হার্দিক পান্ডিয়া ২০ রানে ২ টি, মুস্তাফিজুর রহমান ১৮ রানে ১ টি ও মার্কণ্ডেয় ১৫ রানে ২ টি উইকেট নিয়েছেন।












Click it and Unblock the Notifications