আগের বারের মারকুটে ইনিংস ফ্লুক ছিল না, প্রথম ম্যাচেই বোঝালেন ম্যাচের সেরা নারিন

নারিন এদিন ফের ধামাকা ব্যাটিং করে ১৭ বলে ৫০ রান পূর্ণ করেন।

গত মরশুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ইনিংস ওপেন করতে নেমে সকলের মন জয় করে নিয়েছিলেন সুনীল নারিন। আগের মরশুমগুলিতে বল হাতে কলকাতাকে একেরপর এক ম্যাচ জেতানো নারিনের ক্রিস লিনের সঙ্গে ওপেন করতে নামা দেখে অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। তবে সমালোচকদের ভুল প্রমাণ করে নারিন গতবছরে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড করে ফেলেছিলেন।

আগের বারের মারকুটে ইনিংস ফ্লুক ছিল না, বোঝালেন নারিন

গত মরশুমেও প্রতিপক্ষ ছিল সেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সেবার ১৫ বলে ৫০ করে আইপিএলের দ্রুততম অর্ধশতরান করেছিলেন নারিন। এদিন প্রথম ম্যাচে দিল্লির বিরুদ্ধে নেমে সেই রেকর্ড ভেঙে ১৪ বলে ৫০ রান করে যান কেএল রাহুল।

নারিন এদিন ফের ধামাকা ব্যাটিং করে ১৭ বলে ৫০ রান পূর্ণ করেন। নারিনের ব্যাটিং তাণ্ডবেই ১৭৭ রান তাড়া করতে নেমে প্রথম পাঁচ ওভারে কলকাতা ৬৫ রান তুলে ফেলে। সেখানেই ম্যাচ হেরে বসে আরসিবি। মাঝে কিছুটা লড়াই দিলেও বিরাট কোহলির ছেলেরা জিতবে এমনটা কোনওসময়ে মনে হয়নি।

নারিন আউট হলেও নীতীশ রানা, দীনেশ কার্তিকরা ম্যাচ শেষ করেন। রানা আউট হয়ে গেলেও কার্তিক ২৯ বলে ৩৫ রান করে দলকে জয় এনে দেন। সবমিলিয়ে কেকেআ নতুন মরশুমেও জয় দিয়ে শুরু করল। আর সেই জয়ের স্থপতি হলেন সুনীল নারিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+