সাদামাটা ব্যাটিং রাজস্থানের, জিততে হলে হায়দরাবাদকে করতে হবে ১২৬ রান
নির্ধারিত ২০ ওভারে রাজস্থান রয়্যালস ৯ উইকেট হারিয়ে ১২৫ রান তোলে। একমাত্র সঞ্জু স্যামসন ৪৯ রান করেন।
আইপিএলের একাদশতম বর্ষে প্রথম ম্যাচ খেলতে নামল রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ। বল ট্যাম্পারিং কাণ্ডের পর দুই দলের কাছেই প্রথম ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে। কারণ নির্বাচিত দুই অধিনায়ক স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে বাদ দিয়ে শেষ মুহূর্তে দল সাজাতে হয়েছে দুই দলকেই।

ঘরের মাঠে টসে জিতে সানরাইজার্স হায়দরাবাদ ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। অধিনায়ক কেন উইলিয়ামসনের নেতৃত্বে দারুণ শুরু করে হায়দরাবাদ। নিয়মিত ব্যবধানে উইকেট খোয়াতে থাকে রাজস্থান রয়্যালস। যার ফলে রান রেট একেবারেই বাড়েনি।
প্রথমে ৪ রানে রান আউট হয়ে ফেরেন শর্ট। তারপরে একে একে রাহানে (১৩), বেন স্টোকস (৫), রাহুল ত্রিপাঠী (১৭) সকলেই কম রানে আউট হয়ে যান।
জোস বাটলার অনেক শেষে নামেন। ততক্ষণে ১৪ ওভারে মাত্র ৯৬ রানে ৬ উইকেট পড়ে গিয়েছে রাজস্থানের।
এদিন হায়দরাবাদের হয়ে বল হাতে অসাধারণ পারফর্ম করেন শাকিব আল হাসান, সিদ্ধার্থ কউল। রশিদ খান, বিলি স্ট্যানলেকরাও পিছিয়ে ছিলেন না। সম্মিলিত বোলিং পারদর্শিতায় হায়দরাবাদ ম্যাচে জাঁকিয়ে বসে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে রাজস্থান রয়্যালস ৯ উইকেট হারিয়ে ১২৫ রান তোলে। একমাত্র সঞ্জু স্যামসন ৪৯ রান করেন।
জিততে হলে হায়দরাবাদকে নির্ধারিত ২০ ওভারে ১২৬ রান করতে হবে।












Click it and Unblock the Notifications