শেষ তিন ওভারে হায়দরাবাদ তুলল ৫০ রান, কলকাতার টার্গেট ১৭৫ রান

টসে জিতে ফিল্ডিং করতে নেমে ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদকে কম রানে বেঁধে রাখার সুযোগ পেয়েও হারালেন কলকাতা নাইট রাইডার্সের বোলাররা।

টসে জিতে ফিল্ডিং করতে নেমে ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদকে কম রানে বেঁধে রাখার সুযোগ পেয়েও হারালেন কলকাতা নাইট রাইডার্সের বোলাররা। পেস বোলিংয়ে তরুণ শিবম মাভি ও প্রসিদ্ধ কৃষ্ণকে দিয়ে শেষতিন ওভার করালেন অধিনায়ক দীনেশ কার্তিক। দুই অনভিজ্ঞ বোলার দিলেন ৫০ রান। যা সুবাদে হায়দারাবাদ তুলল ৭ উইকেটে ১৭৪ রান। জিততে হলে কলকাতাকে করতে হবে ১৭৫ রান।

শেষ তিন ওভারে হায়দরাবাদ তুলল ৫০ রান, কলকাতার টার্গেট ১৭৫ রান

হায়দরাবাদের শুরুতে এদিন নামেন ঋদ্ধিমান সাহা ও শিখর ধাওয়ান। ধাওয়ান প্রথম থেকেই আক্রমণাত্মক ছিলেন। ২৪ বলে ৩৪ রান করে ফেরেন তিনি। সাহা ২৭ বলে করেন ৩৫ রান। তবে মিডল অর্ডারে কেন উইলিয়ামসন (৩) তাড়াতাড়ি ফিরলেও শাকিব আল হাসান (২৮) ও দীপক হুডা (১৯) কিছুক্ষণ ইনিংস টানেন।

এঁরা দুজনে ফিরলে পরপর ফিরে যান ইউসুফ পাঠান (৩) ও কার্লোস ব্রেথওয়েট (৮)। একসময়ে মনে হচ্ছিল হায়দরাবাদ দেড়শো রানেও পৌঁছতে পারবে না। তবে শেষ তিন ওভারে কলকাতার বোলাররা দিলেন ৫০ রান। ১৭ ওভারের শেষে হায়দরাবাদ ৭ উইকেট হারিয়ে ১২৪ রানে ধুঁকছিল। তবে শেষদিকে রশিদ খান মাত্র ১০ বলে ৩৪ ও ভুবনেশ্বর কুমার ২ বলে ৫ রানে অপরাজিত থেকে দলকে ১৭৪ রানে পৌঁছে দেন।

শেষ তিনটি ওভার করেন দলের সবচেয়ে অনভিজ্ঞ দুই বোলার প্রসিদ্ধ কৃষ্ণ ও শিবম মাভি। এদের পিটিয়েই রশিদ খান হায়দরাবাদকে এই রানে পৌঁছে দিলেন। কলকাতার হয়ে সুনীল নারিন ৪ ওভারে ২৪ রানে ১ উইকেট ও পীযূষ চাওলা ৩ ওভারে ২২ রানে ১ উইকেট নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+