হায়দরাবাদের বিরুদ্ধে কোয়ালিফায়ার হেরে আইপিএল থেকে বিদায় কলকাতার

বলা যায় জেতা ম্যাচ হেরে গেল কলকাতা নাইট রাইডার্স।

বলা যায় জেতা ম্যাচ হেরে গেল কলকাতা নাইট রাইডার্স। ১৭৫ রানের টার্গেট তাড়া করে খেলতে নেমে ১১ ওভারের মধ্যে বোর্ডে ৩ উইকেট হারিয়ে একশো রান তোলার পরও মিডল অর্ডারের ব্যর্থতায় জেতা ম্যাচ হায়দরাবাদকে উপহার দিয়ে এল কলকাতা। কার্তিকের কলকাতা হারল ১৩ রানে। ফলে ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদ খেলবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে।

হায়দরাবাদের বিরুদ্ধে কোয়ালিফায়ার হেরে বিদায় কলকাতার

এদিন বল হাতে কলকাতার বোলাররা প্রথম ১৭ ওভার পর্যন্ত হায়দরাবাদকে বেঁধে রেখেছিলেন। হায়দরাবাদ ৫ উইকেট হারিয়ে ১২৪ রান তুলেছিল। সেখান থেকে শিবম মাভি ও প্রসিদ্ধ কৃষ্ণকে দিয়ে শেষ তিন ওভার করালেন অধিনায়ক দীনেশ কার্তিক। দুই অনভিজ্ঞ বোলার দিলেন ৫০ রান। যা সুবাদে হায়দারাবাদ তুলল ৭ উইকেটে ১৭৪ রান। আর এই তিন ওভারই কার্যত হারিয়ে দিল কলকাতাকে।

ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিল কলকাতা। সুনীল নারিন যথারীতি বিস্ফোরক শুরু করে ১৩ বলে ২৬ রান করে বিদায় নেয়। ক্রিস লিন ৪৮ রান করেন। তবে মিডল অর্ডারের ব্যর্থতায় ফের একবার ম্যাচ হেরে গেল কেকেআর।

প্রথম দশ ওভারে ২ উইকেট হারিয়ে ৯০ রান তুলেছিল কলকাতা। শেষ দশ ওভারে প্রয়োজন ছিল মাত্র ৮৪ রানে হাতে ছিল ৮ উইকেট। সেখান থেকে মিডল অর্ডারে পরপর আউট হয়ে ফিরলেন রবীন উথাপ্পা (২), দীনেশ কার্তিক (৮), আন্দ্রে রাসেল (৩)। শেষদিকে শুভমান গিল ২০ বলে কার্যকরী ৩০ রান করেন। তবে সেভাবে কারও সাহায্য পাননি।

হায়দরাবাদের হয়ে ব্যাট হাতে ১০ বলে ৩৪ রান করার পরে বল হাতে ৪ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট নেন রশিদ খান। কার্য়ত তিনি একাই হারিয়ে দিলেন কলকাতাকে। এছাড়া শাকিব আল হাসান ৩ ওভার হাত ঘুরিয়ে ১৬ রান দিয়ে ১ উইকেট নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+