পন্থের শতরান জলে, 'লাস্ট বয়' দিল্লিকে হেলায় হারাল 'ফার্স্ট বয়' হায়দরাবাদ

দিল্লি ডেয়ারডেভিলস প্লে-অফে যেতে পারবে না তা মোটামুটি আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। তাই বলে এই ম্যাচে কোনও সুযোগ দিল না সানরাইজার্স হায়দরাবাদ।

দিল্লি ডেয়ারডেভিলস প্লে-অফে যেতে পারবে না তা মোটামুটি আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। তাই বলে এই ম্যাচে কোনও সুযোগ দিল না সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচ স্মরণীয় হয়ে থাকল দিল্লির তরুণ তারকা ব্যাটসম্যান ঋষভ পন্থের অসাধারণ শতরানের জন্য। মাত্র ৬৩ বলে ১২৮ রানের অপরাজিত ইনিংস খেলেন পন্থ। দিল্লিকে পৌঁছে দেন ৫ উইকেটে ১৮৭ রানে। তবে রান তাড়া করতে নেমে অপূর্ব ব্যাটসম্যানশিপ দেখাল হায়দরাবাদ। মাত্র ১ উইকেট হারিয়ে ৭ বল বাকী থাকতে প্রয়োজনীয় রান তুলে নিলেন কেন উইলিয়ামসনরা।

লাস্ট বয় দিল্লিকে হেলায় হারাল ফার্স্ট বয় হায়দরাবাদ

১৪ রানে তাড়াতাড়ি অ্যালেক্স হেলস আউট হয়ে গেলেও দ্বিতীয় উইকেটে শিখর ধাওয়ান ও কেন উইলিয়ামসন ১৭৬ রানের অপরাজিত পার্টনারশিপ গড়েন। ধাওয়ান ৫০ বলে ৯২ রানে ও উইলিয়ামসন ৫৩ বলে ৮৩ রানে অপরাজিত থাকেন।

এদিন হারের ফলে আনুষ্ঠানিকভাবে প্লে-অফ থেকে বাইরে চলে গেল দিল্লি। কোনও বোলারই এদিন হায়দরাবাদের এই দুই ব্যাটসম্যানের সামনে কার্যকর হতে পারেননি। হর্ষল প্যাটেল একটিমাত্র উইকেট নেন। বাকী সকলেই ধাওয়ান-উইলিয়ামসন জুটির সামনে অসহায় আত্মসমর্পণ করেন।

এদিন টসে জিতে দিল্লি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। পন্থ এদিন শেষ অবধি ৬৩ বলে ১২৮ রান করে অপরাজিত থাকেন। দিল্লি ৫ উইকেটে ১৮৭ রানে থামে। এই আইপিএলের সর্বোচ্চ রানের ইনিংস খেলে ফেললেন এদিন ঋষভ পন্থ। তিনি ছাড়া আর কেউ এদিন দিল্লির হয়ে উল্লেখযোগ্য ব্যাটিং করতে পারেননি। পৃথ্বী শ (৯), জেসন রয় (১১), শ্রেয়স আইয়ার (৩), হর্ষল প্যাটেল (২৪), গ্লেন ম্যাক্সওয়েল (৯) সকলেই কম রানে আউট হন।

দিল্লি ব্যাটিংকে একা টানেন ঋষভ পন্থ। তিনি সবচেয়ে বেশি আক্রমণাত্মক ছিলেন হায়দরাবাদের দুই সবচেয়ে স্ট্রাইক বোলার ভুবনেশ্বর কুমার ও সিদ্ধার্থ কউলের বিরুদ্ধে। ভুবিকে পিটিয়ে ৪ ওভারে পন্থ নেন ৫১ রান। ৪ ওভারে সিদ্ধার্থ কউল দেন ৪৮ রান। শেষ ওভারে ভুবনেশ্বর কুমারকে পিটিয়ে ২৬ রান নেন পন্থ। তবে শেষ অবধি দলের খারাপ বোলিংয়ের কারণে ম্যাচ হারতে হল পন্থের দিল্লিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+