অসাধারণ বোলিং চেন্নাইয়ের, হায়দরাবাদ তুলল মাত্র ১৩৯ রান

গ্রুপ লিগের ফার্স্ট বয় সানরাইজার্স হায়দরাবাদকে মাত্র ১৩৯ রানে আটকে রাখল চেন্নাই।

কেন চেন্নাই সুপার কিংস আইইপিএলের সবচেয়ে ভয়ঙ্কর দল তা ফের একবার বুঝিয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনির ছেলেরা। গ্রুপ লিগের ফার্স্ট বয় সানরাইজার্স হায়দরাবাদকে মাত্র ১৩৯ রানে আটকে রাখল চেন্নাই। জয়ের জন্য ধোনিদের চাই ২০ ওভারে মাত্র ১৪০ রান। এই ম্যাচ জিতলেই সরাসরি ফাইনালে চলে যাবে চেন্নাই। হায়দরাবাদ হারলে তাদের পরের কোয়ালিফায়ার খেলতে হবে।

অসাধারণ বোলিং চেন্নাইয়ের, হায়দরাবাদ তুলল মাত্র ১৩৯ রান

এদিন চেন্নাইয়ের হয়ে রবীন্দ্র জাদেজা ৪ ওভারে ১৩ রান দিয়ে ১ উইকেট নেন। লুঙ্গি এনগিডি ৪ ওভারে ২০ রান দিয়ে ১ উইকেট নেন। শেষদিকে হায়দরাবাদের হয়ে কার্লোস ব্রেথওয়েট মাত্র ২৯ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম বলেই দীপক চাহারের বলে বোল্ড হন শিখর ধাওয়ান। সেই থেকেই ব্যাকফুটে চলে যায় হায়দরাবাদ। দ্বিতীয় উইকেটে শ্রীবতস গোস্বামীকে (১২ রান) সঙ্গে নিয়ে কেন ব্যাটিং টানছিলেন। তবে তিনি ২৪ রানে আউট হলে খেলা ধরে নেয় চেন্নাই।

মিডল অর্ডার এদিনও ব্যর্থ হয়। মনীশ পাণ্ডে ১৬ বলে ৮ রান, শাকিব আল হাসান ১০ বলে ১২ রান, ইউসুফ পাঠান ২৯ বলে ২৪ রান করেন। শেষদিকে কার্লোস ব্রেথওয়েট ২৯ বলে ৪৩ রান করে অপরাজিত না থাকলে হায়দরাবাদ ১৩৯ রানে পৌঁছতে পারত না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+