ঘরের মাঠে স্পিনারদের ভেল্কিতেই হারা ম্যাচ পকেটে পুরল কলকাতা

কলকাতা নাইট রাইডার্সের বোলিংয়ের মূল শক্তি স্পিন বোলাররাই। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ঘরের মাঠে তা ফের একবার প্রমাণ করে দিলেন স্পিনাররা।

কলকাতা নাইট রাইডার্সের বোলিংয়ের মূল শক্তি স্পিন বোলাররাই। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ঘরের মাঠে তা ফের একবার প্রমাণ করে দিলেন স্পিনাররা। তাও আবার দলের সবচেয়ে নির্ভরযোগ্য স্পিনার সুনীল নারিনের সাহায্য ছাড়াই। এদিন নিষ্প্রভ ছিলেন নারিন। তবে তাঁর হয়ে কুলদীপ যাদব ও পীযূষ চাওলা দায়িত্ব নিয়ে দলকে জয় এনে দিলেন।

ঘরের মাঠে স্পিনারদের ভেল্কিতেই হারা ম্যাচ পকেটে পুরল কলকাতা

এদিন রাজস্থান ইনিংসে প্রতিদিনের মতোই প্রথম পাঁচ ওভারে কলকাতা কোনও উইকেট ফেলতে পারেনি। তবে ষষ্ঠ ওভারের প্রথম বলে চাওলা তুলে নেন রাহুল ত্রিপাঠীকে।

তারপরও সহজ ছিল না রাজস্থানকে আটকানো। ১ উইকেট হারিয়েই রাজস্থান একশো তুলে ফেলেছিল। তবে ১৫তম ওভারের প্রথম বলে কুলদীপের স্পিনে ৪৬ রানে রাহানে ফিরতেই রাজস্থান পুরোপুরি গুটিয়ে যায়।

তার আগে ১৪তম ওভারে নারিন মাত্র ৬ রান দিয়ে চাপ তৈরি করেন। ১৫তম ওভারে কুলদীপ উইকেট পান। ১৬তম ওভারেও নারিন মাত্র ৮ রান দেন। শেষ চার ওভারে প্রয়োজন ছিল ৫১ রান।

সেই চাপেই গুটিয়ে যায় রাজস্থান ব্যাটিং। ১৭তম ওভারে চাওলা দেন ৮ রান। আউট করেন সঞ্জু স্যামসনকে। শেষদিকে প্রসিদ্ধ কৃষ্ণ ১৮তম ওভারে ৩ রান দিয়ে ১ উইকেট নিয়ে যান।

আইপিএলে কলকাতার স্পিনাররা দলের হয়ে সিংহভাগ উইকেট নিয়েছেন। এদিনও সেই পরম্পরা বজায় রাখলেন তাঁরা। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও এই স্পিন ত্রয়ীই সবচেয়ে বেশি আতঙ্ক তৈরি করতে চলেছে বিপক্ষ শিবিরে। তা এখন থেকেই বলে দেওয়া যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+