ম্যাচের সেরা ধাওয়ানের ক্যাচ শুরুতেই ফেলে ম্যাচ মাঠে রেখে এলেন রাহানে
শূন্য রানে শিখর ধাওয়ানের ক্যাচ ধরতে পারলেন না রাজস্থান অধিনায়ক অজিঙ্ক রাহানে। ব্যস, ম্যাচ মাঠে রেখে ফিরে আসতে হল।
জেতার মতো প্রয়োজনীয় রান বোর্ডে ছিল না। তবে লড়াই দিতেই পারত দল। তা অবশ্য হল না। যদিও সুযোগ এসেছিল। শূন্য রানে শিখর ধাওয়ানের ক্যাচ ধরতে পারলেন না রাজস্থান অধিনায়ক অজিঙ্ক রাহানে। ব্যস, ম্যাচ মাঠে রেখে ফিরে আসতে হল।

এদিন হায়দরাবাদের শক্তিশালী বোলিং লাইন আপ ম্যাচ জেতার অর্ধেক কাজ আগেই করে দিয়েছিল। সিদ্ধার্থ কউল, শাকিব আল হাসানদের দুরন্ত বোলিংয়ে ভর করে রাজস্থানকে ৯ উইকেটে ১২৫ রানে বেঁধে রেখেছিল হায়দরাবাদ। ফলে ম্যাচ জিততে প্রয়োজন ছিল বড় একটা পার্টনারশিপের।
সেই কাজটাই অনবদ্য দক্ষতার সঙ্গে করে ফেললেন শিখর ধাওয়ান ও কেন উইলিয়ামসন। প্রথমে ঋদ্ধিমান সাহা ৫ রান আউট হলেও শিখর ধাওয়ান অনবদ্য ৭৭ রানের অপরাজিত ইনিংস খেলে যান। মাত্র ৫৭ বলে এই রান করেন তিনি। ৩৩ বলে অর্ধশতরান পূরণ করেন। ম্যাচের সেরাও তিনিই নির্বাচিত হন।
ধাওয়ানকে যোগ্য সঙ্গত দেন কেন উইলিয়ামসন। তিনি ৩৫ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন। ফলে ১৫.৫ ওভারে প্রয়োজনীয় ১২৬ রান ১ উইকেটের বিনিময়ে তুলে নেয় হায়দরাবাদ।












Click it and Unblock the Notifications