কীভাবে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দিল্লিকে পর্যুদস্ত করল রাজস্থান! পড়ুন ম্যাচ হাইলাইটস

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে ৬ ওভারে ৭১ রান তাড়া করতে নেমে দিল্লি ১০ রানে ম্যাচ হারল রাজস্থানের কাছে।

কঠিন ছিল চ্যালেঞ্জ। গ্লেন ম্যাক্সওয়েল, কলিন মুনরোর মধ্যে কেউ একজন জ্বলে উঠলেই ফল অন্যরকম হতে পারত। তবে তা হয়নি। সাড়া জাগিয়েও ম্যাক্সওয়েল দলকে জেতাতে পারেননি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে ৬ ওভারে ৭১ রান তাড়া করতে নেমে দিল্লি ১০ রানে ম্যাচ হারল রাজস্থানের কাছে। একনজরে জেনে নেওয়া যাক হাইলাইটস অংশ।

এদিন টসে জিতে দিল্লি প্রথমে ব্যাট করতে পাঠায় রাজস্থান রয়্যালসকে।

রাজস্থানের ইনিংস

ম্যাচের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই ৬ রানে আউট ডি শর্ট। উইকেট নেন নাদিম

৪.১ ওভারের মাথায় ১৬ রান করে আউট বেন স্টোকস। এবার বোলার ট্রেন্ট বোল্ট

৫.৫ ওভারে ২ উইকেটে ৫০ রান পূর্ণ রাজস্থানের

১০ ওভারে রাজস্থান করে ৮৪ রান

২২ বলে ৩৭ রান করে ১১ ওভারের শেষ বলে আউট সঞ্জু স্যামসন

১২.১ ওভারে ১০০ রান পূর্ণ করে রাজস্থান রয়্যালস

ম্যাচের ১৩.৪ ওভারের মাথায় ৪৫ রান করে আউট হন রাহানে

১৭.৫ ওভারের মাথায় বৃষ্টি নামে। ততক্ষণে রাজস্থানের রান ৫ উইকেটে ১৫৩

দিল্লি ইনিংস

ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৬ ওভারে ৭১ রান করতে হবে। এই অবস্থায় দিল্লি প্রথম বলেই কলিন মুনরোর উইকেট হারায়। কোনও বল না খেলেই মুনরো বিদায় নেন

প্রথম ওভারে দিল্লি তোলে ১০ রান

দ্বিতীয় ওভারে ধবল কুলকার্নির বলে ওঠে মাত্র ৫ রান

তৃতীয় ওভারে জয়দেব উনাদকাটের বলে ১৪ রান নেন গ্লেন ম্যাক্সওয়েল

চতুর্থ ওভারে বেন লাফলিন আউট করেন ম্যাক্সওয়েলকে

পঞ্চম ওভার ফের করতে আসেন উনাদকাট। দেন ১০ রান। আউট করেন ঋষভ পন্থকে

শেষ ছয় বলে দিল্লিকে জিততে গেলে করতে হতো ২৫ রান। এই অবস্থায় শেষ ওভারে ১৪ রান তোলে দিল্লি

ইনিংস শেষ হয় ৪ উইকেটে ৬০ রানে। শেষ বলে লাফলিনকে ছক্কা হাঁকান ক্রিস মোরিস

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+