নিয়ন্ত্রিত বোলিং পঞ্জাবের, রাজস্থানকে ১৫২ রানে আটকে দিলেন অশ্বিনরা

টসে জিতে বোলিং করতে নেমে লিগ টেবলের লাস্ট বয় রাজস্থান রয়্যালসকে কম রানের মধ্যে বেঁধে রাখল রবিচন্দ্রণ অশ্বিনের কিংস ইলেভেন পঞ্জাব।

টসে জিতে বোলিং করতে নেমে লিগ টেবলের লাস্ট বয় রাজস্থান রয়্যালসকে কম রানের মধ্যে বেঁধে রাখল রবিচন্দ্রণ অশ্বিনের কিংস ইলেভেন পঞ্জাব। অজিঙ্ক রাহানের দল বড় রান তুলতে পারল না পঞ্জাব স্পিন বোলারদের দক্ষতায়। মুজিব-উর-রহমান, অক্ষর প্যাটেল, অশ্বিনরা বল হাতে দাপট দেখালেন ইন্দোরের হোলকার স্টেডিয়ামে নিজেদের ঘরের মাঠে। শেষ অবধি রাজস্থান ৯ উইকেট হারিয়ে করল ১৫২ রান। জিততে হলে পঞ্জাবকে করতে হবে ১৫৩ রান।

রাজস্থানকে ১৫২ রানে আটকে দিলেন অশ্বিনরা

এদিন শুরু থেকেই উইকেট হারাতে শুরু করে রাজস্থান। ২ রানে ফেরেন ডার্সি শর্ট। অধিনায়ক রাহানে ফেরেন ৫ রান করে। ওপেন করতে নেমে জোস বাটলার অনবদ্য খেলেন। করে যান ৩৯ বলে ৫১ রান। সঞ্জু স্যামসন ২৮ রান করেন। এই দুজনে ফিরতেই রাজস্থান ব্যাটিংয়ে ধস নামে। ১৩ ওভারে ১০০ রান থেকে শেষ ৭ ওভারে মাত্র ৫০ রান তোলেন রাহানেরা।

এদিন ফের একবার বেন স্টোকস (১২), রাহুল ত্রিপাঠী (১১), জোফ্রা আর্চার (০), কৃষ্ণাপ্পা গৌতমরা (৫) ব্যর্থ হন। শেষদিকে শ্রেয়স গোপাল ১৬ বলে ২৪ রান করে দলকে দেড়শো রানের গণ্ডী টপকে দেন। শেষ অবধি রাজস্থান ৯ উইকেট হারিয়ে ১৫২ রান তুলেছে।

এদিন কিং ইলেভেন পঞ্জাবের হয়ে মুজিব উর রহমান ৩টি, অ্যান্ড্রু টাই ২টি, রবিচন্দ্রণ অশ্বিন, অঙ্কিত রাজপুত ও অক্ষর প্যাটেল ১টি করে উইকেট পেয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+