শেষ ওভারে ঝড় তুলল ব্যাঙ্গালোর, মুম্বইয়ের টার্গেট ১৬৮ রান
ঘরের মাঠে চিন্নাস্বামীতে বড় রান তুলতে না পারলেও ভদ্রস্থ স্কোর করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
ঘরের মাঠে চিন্নাস্বামীতে বড় রান তুলতে না পারলেও ভদ্রস্থ স্কোর করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মুম্বই ইন্ডিয়ান্সের আটোসাঁটো বোলিংয়ের সৌজন্য নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৭ রান তুলল বিরাট কোহলির দল। জিততে হলে মুম্বইকে করতে হবে ১৬৮ রান। মিচেল ম্যাকক্লেনেঘনের শেষ ওভারে কলিন ডি গ্র্যান্ডহোম নিলেন ২৪ রান। ফলে ২০ ওভার শেষে লড়াই করার মতো জায়গায় পৌঁছে গেল বিরাটের দল।

এদিন আরসিবির হয়ে ওপেন করতে নামেন মনন ভোহরা ও কুইন্টন ডি কক। ডি কক ৭ রান করে ফিরে গেলে নামেন ব্রেন্ডন ম্যাককালাম। ভোহরা ৩১ বলে ৪৫ রান করেন। ম্যাককালাম করেন ২৫ বলে ৩৭ রান।
বিরাট কোহলি নামেন চার নম্বরে। তবে এদিন রান পেলেও বিরাট মারমুখী খেলতে পারেননি। ২৬ বলে করেন ৩২ রান। মনদীপ সিং ১০ বলে ১৪ করে এদিনও বড় রান করতে ব্যর্থ হন। একসময়ে যখন মনে হচ্ছিল দেড়শো রানের গণ্ডীও কষ্ট করে পেরোতে হবে আরসিবিকে, সেইসময়ে শেষ ওভারে মিচেল ম্যাকক্লেনেঘনকে মেরে ২৪ রান তুলে নেন কলিন ডি গ্র্যান্ডহোম।
যার সুবাদে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৭ উইকেট হারিয়ে ১৬৭ রান তুলেছে। গ্র্যান্ডহোম ১০ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন। মুম্বইয়ের হয়ে ময়াঙ্ক মারকাণ্ডে ২৮ রানে ১ উইকেট ও জসপ্রীত বুমরাহ ২২ রানে ১ উইকেট নেন।












Click it and Unblock the Notifications