প্রাথমিক ধাক্কা সামলে আরসিবির বিরুদ্ধে ঘুরে দাঁড়াল দিল্লি ব্যাটিং, বিরাটদের টার্গেট ১৭৫ রান

প্রথম ৮ ওভারে উঠেছিল মাত্র ৩৯ রান। ২ উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে দলের রানকে সম্মানজনক জায়গায় পৌঁছে দিল শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থ জুটি। ধাক্কা সামলে ৫ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলল দিল্লি।

প্রথম ৮ ওভারে উঠেছিল মাত্র ৩৯ রান। ২ উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে দলের রানকে সম্মানজনক জায়গায় পৌঁছে দিল শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থ জুটি। ধাক্কা সামলে ৫ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলল দিল্লি। শ্রেয়স ৩১ বলে ৫২ রান করলেন। আর আরসিবি বোলিংকে তছনছ করে ঋষভ পন্থ ৪৮ বলে ৮৫ রানের বিস্ফোরক ইনিংস খেলে গেলেন।

প্রাথমিক ধাক্কা সামলে আরসিবির বিরুদ্ধে ঘুরে দাঁড়াল দিল্লি

এদিন টসে জিতে দিল্লিকে ব্যাট করতে পাঠান বিরাট কোহলি। দারুণ শুরু করে আরসিবি বোলাররা। জেসন রয় ও গৌতম গম্ভীরকে আটকে রাখেন। রয় ১৬ বলে ৫ রান করেন। গম্ভীর ১০ বলে ৩ রান করেন।

এরপরে নামেন শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থ। প্রাথমিক ধাক্কা সামলে নিয়ে দুজনেই অনবদ্য অর্ধশতরান করেন। শ্রেয়স ৩১ বলে ৫২ রান করে ফিরে গেলেও ঋষভ পন্থ ৪৮ বলে ৮৫ রান করেন।

গ্লেন ম্যাক্সওয়েল এদিন রান পাননি। শেষদিকে রাহুল তেওটিয়া ৯ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন। আরসিবি-র হয়ে উমেশ যাদব ২৭ রানে ১ উইকেট নেন। যুজবেন্দ্র চাহাল ২২ রানে ২ উইকেট নেন। এছাড়া ওয়াশিংটন সুন্দর ও কোরি অ্যান্ডারসন ১টি করে উইকেট নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+