'ফার্স্ট বয়' হায়দরাবাদকে ১৪৬ রানে আটকে রাখল ব্যাঙ্গালোর, জেতার সোনার সুযোগ কোহলিদের সামনে

দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরে ঘুরে দাঁড়ালেন বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বোলাররা। সানরাইজার্স হায়দরাবাদকে ১৪৬ রানের মধ্যে বেঁধে রাখল আরসিবি বোলাররা।

দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরে ঘুরে দাঁড়ালেন বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বোলাররা। সানরাইজার্স হায়দরাবাদকে ১৪৬ রানের মধ্যে বেঁধে রাখল আরসিবি বোলাররা। হায়দরাবাদের মাঠেই জ্বলে উঠলেন ঘরের ছেলে মহম্মদ সিরাজ। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নিয়ে একাই ভাঙলেন হায়দরাবাদ ব্যাটিংকে। কোহলিদের জিততে হলে নির্ধারিত ২০ ওভারে করতে হবে ১৪৭ রান। এদিন ম্যাচ জিতলে প্লে-অফের দৌড়ে ভেসে থাকবে আরসিবি। আর হারলে প্লে-অফ থেকে বিদায় নেবে।

ফার্স্ট বয় হায়দরাবাদকে ১৪৭ রানে আটকে রাখল ব্যাঙ্গালোর

এদিন রাজীব গান্ধী স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক শুরু করেন আরসিবি বোলাররা। শুরু থেকেই কোনও হায়দরাবাদি ব্যাটসম্যান ছন্দ খুঁজে পাননি। অ্যালেক্স হেলস (৫), শিখর ধাওয়ান (১৩), মনীশ পাণ্ডেরা (৫) রান পাননি। হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন ও শাকিব আল হাসান প্রতিরোধ গড়েন।

উইলিয়ামসন ৫৬ ও শাকিব ৩৫ রান করেন। আর কোনও ব্যাটসম্যান বড় রান পাননি। টিম সাউদি ও মহম্মদ সিরাজ ৩টি করে উইকেট নেন। এছাড়া উমেশ যাদব ও যুজবেন্দ্র চাহাল ১টি করে উইকেট নিয়েছেন। সাউদি ৩০ রানে ৩ উইকেট ও সিরাজ ২৫ রানে ৩ উইকেট নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+