ঘরের মাঠে মুম্বইকে হারিয়ে বহুপ্রতীক্ষিত জয় আরসিবির, স্বস্তির নিঃশ্বাস ফেললেন বিরাট
পরপর দুই ম্যাচে হারার পরে সেই চিন্নাস্বামী স্টেডিয়ামে ঘরের মাঠেই মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে বহুপ্রতীক্ষিত জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
পরপর দুই ম্যাচে হারার পরে সেই চিন্নাস্বামী স্টেডিয়ামে ঘরের মাঠেই মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে বহুপ্রতীক্ষিত জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথম ব্যাট করে ৭ উইকেটে ১৬৭ রান তোলে আরসিবি। জবাবে ব্যাট করতে নেমে মুম্বই ৭ উইকেটে তুলল মাত্র ১৫৩ রান। বিরাটরা জয় পেল ১৪ রানে। একইসঙ্গে আরসিবি যেমন টুর্নামেন্টের প্লে-অফের দৌড়ে ভেসে রইল। তেমনই মুম্বই ইন্ডিয়ান্সের শেষ চারে যাওয়ার আশা প্রায় শেষ হয়ে গেল।

এদিন শুরু থেকেই আটোসাঁটো বোলিং করেন রয়্যাল চ্যালেন্জা্র্সের বোলাররা। উমেশ যাদব, টিম সাউদিদের বোলিং আক্রমণের সামনে খেই হারিয়ে ফেলেন মুম্বই ব্যাটসম্যানরা। বোর্ডে পঞ্চাশ রান ওঠার আগেই চার উইকেট হারায় মুম্বই। ৮৪ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করে মুম্বই ইন্ডিয়ান্স ব্যাটিং।
এখান থেকে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন হার্দিক ও ক্রুনাল পান্ডিয়া। ৫৬ রানের পার্টনারশিপ গড়েন দুই ভাই। হার্দিক ৫০ ও ক্রুনাল ২৩ রান করেন। তবে দুজনের কেউই দলকে জেতাতে পারেননি। শেষদিকে দুরন্ত বোলিং করে আরসিবি বোলাররা। মুম্বই ইন্ডিয়ান্সকে ১৫৩ রানে বেঁধে রেখে ১৪ রানে বহু প্রতিত্ক্ষিত জয় তুলে নেয় বিরাটের দল।
এদিন জিতে ৮ ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে প্লে-অফের দৌড়ে ভেসে রইল আরসিবি। এদিকে মুম্বই ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে কার্যত প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল। বাকী ছয় ম্যাচে সবকটি জিততে তবেই মুম্বইয়ের শেষ চারে যাওয়ার সুযোগ থাকবে।












Click it and Unblock the Notifications