পঞ্জাবকে ১০ উইকেটে হারিয়ে বিরাট জয় কোহলিদের

কলকাতা নাইট রাইডার্সের সুবিধা করে দিয়ে কিংস ইলেভেন পঞ্জাবকে দশ উইকেটে হারিয়ে ম্যাচ পকেটে পুরে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

কলকাতা নাইট রাইডার্সের সুবিধা করে দিয়ে কিংস ইলেভেন পঞ্জাবকে দশ উইকেটে হারিয়ে ম্যাচ পকেটে পুরে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথমে বোলিং করে পঞ্জাবকে মাত্র ৮৮ রানে মুড়িয়ে দেয় ব্যাঙ্গালোর। তারপরে মাত্র ৮.১ ওভারে রান তাড়া করে জয় তুলে নেয়।

পঞ্জাবকে ১০ উইকেটে হারিয়ে বিরাট জয় কোহলিদের

বিরাট কোহলি ২৮ বলে ৪৮ রানে ও পার্থিব প্যাটেল ২২ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন। এদিন জয়ের ফলে ব্যাঙ্গালোর ১২ ম্যাচে ১০ পয়েন্ট পেল। রইল সপ্তম স্থানে। তবে পঞ্জাব নেমে গেল পাঁচ নম্বরে। ও কলকাতা উঠে গেল তিন নম্বরে। পঞ্জাবের এখন ১২ ম্যাচে ১২ পয়েন্ট। পঞ্জাবেরও তাই। তবে রান রেটে এগি্য়ে থাকায় কলকাতা তিনে উঠে এল।

এদিন টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি পঞ্জাব। তবে ৪.৩ ওভারে ৩৬ রান উঠতে না উঠতেই কে এল রাহুল ১৫ বলে ২১ রান করে আউট হন। তার পরপরই উমেশ যাদবের বলে আউট হন ক্রিস গেইলও (১৮)।

এরপরে আর ম্যাচে ফিরতে পারেনি পঞ্জাব। একে একে করুণ নায়ার (১), মার্কাস স্টইনিস (২), ময়াঙ্ক আগরওয়াল (২), রবিচন্দ্রণ অশ্বিন(০), অ্যান্ড্রু টাই (০) সকলেই ফিরে যান।

মিডল অর্ডারে নেমে অ্যারন ফিঞ্চ ২৩ বলে ২৬ রান করেন। সবমিলিয়ে ৮৮ রানে অল আউট হয়ে যায় পঞ্জাব।

ব্যাঙ্গালোরের হয়ে উমেশ যাদব ২৩ রানে ৩ উইকেট নেন। মহম্মদ সিরাজ ১৭ রানে ১ উইকেট নেন। এছাড়া যুজবেন্দ্র চাহাল ৬ রান দিয়ে ১ উইকেট ও কলিন ডি গ্র্যান্ডহোম ৮ রান দিয়ে ১ উইকেট ও মইন আলি ১৩ রানে ১ উইকেট নেন। ম্যাচের সেরা হয়েছেন উমেশ যাদব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+