একে অপরকে ছাপিয়ে গেলেন কোহলি-ডিভিলিয়ার্স, দিল্লিকে সহজে হারাল ব্যাঙ্গালোর
দিল্লি ডেয়ারডেভিলসের অসাধারণ ব্যাটিং সত্ত্বেও সহজে ম্যাচ জিতে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
দিল্লি ডেয়ারডেভিলসের অসাধারণ ব্যাটিং সত্ত্বেও সহজে ম্যাচ জিতে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দিল্লির করা ১৮১ রান তাড়া করতে নেমে বিরাট কোহলির দল ১ ওভার বাকী থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে নিল।

বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্স ব্যাট করতে নেমে একে অপরকে ছাপিয়ে গেলেন। কোহলি করলেন ৪০ বলে ৭০ রান। আর ডিভিলিয়ার্স ৩৭ বলে ৭২ রান করে অপরাজিত রইলেন। যার ফলে এত সহজে আরসিবি ম্যাচ জিতে নিল।
এদিন দিল্লির ফিরোজ শা কোটলার মাঠে টসে জিতে ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি দিল্লিকে ব্যাট করতে পাঠান। শুরুতেই যুজবেন্দ্র চাহালের বলে ২ রানে ফেরেন পৃথ্বী শ। এরপরে জেসন রয়-ও চাহালের স্পিনে বোল্ড হয়ে ১২ রানে ফেরেন।
মিডল অর্ডারে অধিনায়ক শ্রেয়স আইয়ার ৩২ রান করেন। শেষদিকে বিজয় শঙ্কর ২০ বলে ২১ রান করেন। এবং প্রথমবার আইপিএল খেলতে নেবে অভিষেক শর্মা মাত্র ১৯ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন। তাঁর অনবদ্য ব্যাটিংয়ের সৌজন্যে দিল্লি ৪ উইকেটে ১৮১ রানে পৌঁছে যায়।
শেষ পাঁচ ওভারে ৬১ রান তোলে দিল্লি। যার মধ্যে অভিষেকই সর্বাধিক রান করে যান। আরসিবির হয়ে যুজবেন্দ্র চাহাল ৪ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট নেন। এছাড়া মইন আলি ২৫ রানে ১ উইকেট নেন।
দিল্লির হয়ে প্রথমবার খেলতে নামা সন্দীপ লামিচেনে ৪ ওভার বল করে ২৫ রান দিয়ে ১ উইকেট নেন। আর কোনও বোলার এত কম রান দেননি। ট্রেন্ট বোল্ট ৪০ রানে ২ উইকেট নেন। হর্ষল প্যাটেল ৫১ রানে ১ টি ও অমিত মিশ্র ৩৩ রানে ১ উইকেট নেন। যদিও তাতে আরসিবিকে হারানো যায়নি।
এদিন জিতে আরসিবি ১১ ম্যাচে ৮ পয়েন্ট পেল। অন্যদিকে দিল্লি ১২ ম্যাচে ৬ পয়েন্টে দাঁড়িয়ে রইল।












Click it and Unblock the Notifications