হায়দরাবাদকে হারিয়ে ফাইনালে উঠল চেন্নাই
আজ আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংস। মুম্বইয়ের ওয়াংখেড়ের মাঠে মহেন্দ্র সিং ধোনি ও কেন উইলিয়ামসন খেলতে নামছেন একে অপরের বিরুদ্ধে।
আজ আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংস। মুম্বইয়ের ওয়াংখেড়ের মাঠে মহেন্দ্র সিং ধোনি ও কেন উইলিয়ামসন খেলতে নামছেন একে অপরের বিরুদ্ধে। হায়দরাবাদ ও চেন্নাই দুটি দলই ১৪ ম্যাচ খেলে ৯টি করে জিতেছে। তবে রানরেটে এগিয়ে থাকায় কেনের দল এক নম্বর স্থান পেয়েছে। এদিন যে দল জিতবে তাঁরা পৌঁছে যাবে সরাসরি ফাইনালে। হারা দলকে খেলতে হবে আর একটি কোয়ালিফায়ার ম্যাচ। ফলে এদিন জিতে সরাসরি ফাইনালে ওঠাকেই টার্গেট করছেন দুই অধিনায়ক।
ম্যাচের সমস্ত আপডেট দেখুন এখানে
২০তম ওভারের প্রথম বলে ভুবনেশ্বর কুমারের বলে ছক্কা হাঁকিয়ে চেন্নাই সুপার কিংসকে ফাইনালে পৌঁছে দিলেন ফ্যাফ ডু প্লেসি।
শেষ ওভারে চেন্নাইয়ের চাই ৬ রান।
শেষ হল ১৮তম ওভার। ২০ রান দিলেন ব্রেথওয়েট। শেষ ২ ওভারে চাই ২৩ রান। চেন্নাই ১১৭/৮।
১৭.৫ ওভারের মাথায় ৯ বলে ২ রান করে রান আউট হরভজন সিং। চেন্নাই হারাল অষ্টম উইকেট।
১৭তম ওভারে উঠল ৪ রান। চেন্নাই ৭ উইকেটে ৯৭ রান তুলেছে। শেষ তিন ওভারে চাই ৪৩ রান।
১৬ ওভার শেষে চেন্নাই ৯৩/৭। এই ওভারে মাত্র ১ রান দিলেন রশিদ খান। শেষ করলেন ৪ ওভারে ১১ রান দিয়ে ২ উইকেট নিয়ে।
শেষ ৫ ওভারে চাই ৪৮ রান।
১৫ ওভার শেষে সুপার কিংস ৭ উইকেটে ৯২ তুলল। ডু প্লেসি ৩৮ রানে ব্যাট করছেন।
১৪.৫ ওভারের মাথায় ১০ রানে আউট দীপক চাহার। বোলার সন্দীপ শর্মা।
১৪ ওভারের পর চেন্নাই সুপার কিংস করল ৬ উইকেটে ৮০ রান। শেষ ছয় ওভারে চাই ৬০ রান।
১৩ ওভার শেষে চেন্নাই ৬৬/৬। হারের কাছাকাছি চলে যাচ্ছে ধোনির দল।
১২.৩ ওভারে সন্দীপ শর্মার বলে ৩ রানে আউট রবীন্দ্র জাদেজা। চেন্নাই ৬ উইকেট হারিয়ে ৬২ রান তুলেছে।
১২ ওভার শেষে চেন্নাই ৬১/৫।
১১.২ ওভারের মাথায় রশিদ খানের বলে ৭ রানে আউট ব্র্যাভো।
১১তম ওভার করলেন শাকিব। দিলেন ৬ রান। চেন্নাই ৫৬/৪।
১০ ওভার শেষে চেন্নাই দলগত ৫০ রান তুলল। শেষ বলে সিঙ্গলস নিয়ে দলকে পঞ্চাশ পার করলেন ডোয়েন ব্র্যাভো।
নবম ওভার করলেন কার্লোস ব্রেথওয়েট। দিলেন ৮ রান। চেন্নাই ৪৮/৪।
৮ ওভারে চেন্নাই সুপার কিংস তুলল ৪০/৪। ক্রিজে ব্র্যাভো ও ডু প্লেসি।
৭.৪ ওভারের মাথায় রশিদ খানের গুগলিতে বোল্ড মহেন্দ্র সিং ধোনি। ১৮ বলে ৯ রান করলেন তিনি।
৭ ওভার শেষে চেন্নাই তুলল ৩৭/৩।
শেষ হল পাওয়ার প্লে। ষষ্ঠ ওভারের পর বোর্ডে উঠল ৩ উইকেটে ৩৩ রান।
৫ ওভার শেষে চেন্নাই সুপার কিংস তুলল ২৫/৩। ক্রিজে ধোনি ও ডু প্লেসি।
পরের বলেই অম্বাতি রায়াডুকে বোল্ড করলেন কউল। ৪ ওভারের পর চেন্নাই ২৪/৩।
সিদ্ধার্থ কউলের বলে বোল্ড সুরেশ রায়না। চেন্নাই ২৪/২। রায়না ফিরলেন ২২ রানে।
ঘুরে দাঁড়াচ্ছে চেন্নাই ব্যাটিং। ৩ ওভার শেষে উঠল ২০ রান ১ উইকেটের বিনিময়ে।
২ ওভার শেষে চেন্নাই তুলল ১৪/১। নতুন ব্যাটসম্যান সুরেশ রায়না।
১ ওভার শেষে চেন্নাই ১/১।
প্রথম ওভারের পঞ্চম বলে আউট ০ রানে আউট ওয়াটসন।
শুরু হল চেন্নাইয়ের ব্যাটিং। ওপেন করতে নামলেন শ্যেন ওয়াটসন ও ফ্যাপ ডু প্লেসি। প্রথম ওভার করছেন ভুবনেশ্বর কুমার।
২০ তম ওভারে শার্দুল ঠাকুরের বলে ২০ রান নিলেন ব্রেথওয়েট। হায়দরাবাদ ৭ উইকেট হারিয়ে ১৩৯ রানে শেষ করল।
১৯তম ওভারে লুঙ্গি দিলেন মাত্র ৪ রান। ৪ ওভারের স্পেল শেষ করলেন ১ উইকেটে ২০ রান দিয়ে। হায়দরাবাদ ১১৯/৬।
শার্দুল ঠাকুরের বলে এই ওভারে উঠল ১৭ রান। হায়দরাবাদ ১৮ ওভারে ১১৫/৬।
১৭.১ ওভারে দলগত একশো রান পূর্ণ হায়দরাবাদের। শার্দুল ঠাকুরের বলে ছক্কা হাঁকিয়ে দলকে একশো পার করলেন ব্রেথওয়েট।
১৭ ওভার শেষে উঠল ৯৮/৬।
১৬ ওভারের পর উঠল ৯২/৬। নতুন ব্যাটসম্যান ভুবনেশ্বর কুমার।
১৫তম ওভারের শেষ বলে ব্র্যাভোর বলে ২৪ রান করে আউট ইউসুফ পাঠান। ৬ উইকেটে হায়দরাবাদ ৮৮ রান তুলল।
১৪ ওভার শেষে স্কোর দাঁড়াল ৮০/৫। ৪ ওভার বল শেষ করে জাদেজা দিলেন মাত্র ১৩ রান। নিয়েছেন ১ উইকেট।
শেষ হল ১৩-তম ওভার। কমলা বাহিনীর স্কোর ৭৫/৫।
নতুন ব্যাটসম্যান কার্লোস ব্রেথওয়েট। হায়দরাবাদ ১২ ওভারের পর তুলল ৬৯/৫।
বিরক্তিকর ব্যাটিং করে ১৬ বলে ৮ রান করে জাদেজার বলে কট অ্যান্ড বোল্ড মনীশ পান্ডে। হায়দরাবাদ ৬৯/৫।
১১ ওভারের শেষে সানরাইজার্স হায়দরাবাদ ৬৭/৩।
দশম ওভারে রবীন্দ্র জাদেজার বলে উঠল মাত্র ৩ রান। হায়দরাবাদ ৬৪/৪। ক্রিজে রয়েছেন মনীশ পান্ডে ও ইউসুফ পাঠান।
এই ওভারে উঠল ৭ রান। ৯ ওভার শেষে ৬১/৪।
৮ ওভারের শেষে হায়দরাবাদ ৪ উইকেটে ৫৪ রান তুলেছে।
নতুন ব্যাটসম্যান ইউসুফ পাঠান। তিনি কি পারবেন বড় ইনিংস খেলতে? সবার নজন তাঁর দিকে।
৭ ওভার শেষে উঠল ৫১/৪। এই মাঠেই মুম্বইয়ের বিরুদ্ধে ১১৮ রানে অলআউট হয়েও বড় ব্যবধানে জিতেছিল হায়দরাবাদ।
৬.৪ বলে ডোয়েন ব্র্যাভোর বলে ১২ রানে আউট শাকিব আল হাসান।
৬.৩ বলে দলগত পঞ্চাশ রান পূর্ণ হল।
ব্যাটিং পাওয়ার প্লে শেষ। ৬ ওভার শেষে হায়দরাবাদ তুলল ৪৭/৩।
নামলেন শাকিব আল হাসান। ৫ ওভার শেষে হায়দরাবাদ ৪১/৩।
বিরাট ধাক্কা হায়দরাবাদের। ২৪ রান করে শার্দুল ঠাকুরের বলে আউট কেন উইলিয়ামসন। ৩৬ রানে ৩ উইকেট পড়ে গিয়ে চাপে কমলা বাহিনী।
নতুন ব্যাটসম্যান মনীশ পান্ডে। ৪ ওভারের পর উঠল ৩৪/২।
৩.৫ ওভারের মাথায় লুঙ্গির বলে আউট হলেন গোস্বামী। করলেন ১২ রান। হায়দরাবাদ ৩৪/২।
তিন ওভার শেষে উঠল ২৮ রান ১ উইকেটের বিনিময়ে। উইলিয়ামসন ২১ রানে ব্যাট করছেন।
দ্বিতীয় ওভার করলেন লুঙ্গি এনগিডি। এই ওভারে উঠল ৬ রান। ২ ওভার শেষে ১৮/১।
প্রথম ওভারের শেষ তিন বলেই চার মারলেন তিন নম্বরে নামা কেন উইলিয়ামসন। ১ ওভার শেষে হায়দরাবাদ ১২/১।
প্রথম বলেই চাহারের বলে বোল্ড ধাওয়ান।
শুরু হল ম্যাচ। প্রথম ওভার করছেন দীপক চাহার। হায়দরাবাদের হয়ে নেমেছেন শিখর ধাওয়ান ও শ্রীবৎস গোস্বামী।
দুই দলে কারা সুযোগ পেলেন প্রথম একাদশে। একনজরে দেখে নেওয়া যাক।
Here's the Playing XI for #Qualifier1 to be played between @SunRisers and @ChennaiIPL at the Wankhede Stadium.#SRHvCSK pic.twitter.com/zWEQ8KhG08
— IndianPremierLeague (@IPL) May 22, 2018
.@ChennaiIPL Captain @msdhoni calls it right at the toss and elects to bowl first against @SunRisers.#Qualifier1 #SRHvCSK pic.twitter.com/i5bIOyLVVq
— IndianPremierLeague (@IPL) May 22, 2018
ওয়াংখেড়ের মাঠে ব্যাটিংয়ে প্রচুর রান ওঠে। দুই দলই আগে টসে জিতলে ফিল্ডিং করতে চাইবে।
Click it and Unblock the Notifications