ওয়াংখেড়ের মাঠে মুম্বই ও ব্যাঙ্গালোরের প্রথম একাদশে কারা খেলছেন! জানুন সম্ভাব্য তালিকা
ওয়াংখেড়ের মাঠে সম্মুখ সমরে নামছে মুম্বই বনাম ব্যাঙ্গালোর। মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা প্রথম তিন ম্যাচে হেরেছেন।
ওয়াংখেড়ের মাঠে সম্মুখ সমরে নামছে মুম্বই বনাম ব্যাঙ্গালোর। মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা প্রথম তিন ম্যাচে হেরেছেন। বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তিনটি ম্যাচ খেলে একটিতে জিতেছে।

এই অবস্থায় টুর্নামেন্টে এগোতে গেলে দুই দলকেই জয়ের রাস্তায় ফিরতে হবে। মুম্বই ঘরের মাঠে সবসময়ই কঠিন প্রতিপক্ষ। এছাড়া যতবার মুম্বই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে, ততবারই প্রথম কয়েকটি ম্যাচে পরপর হেরেছে। ফলে আরসিবি-র বিরুদ্ধে জিতে জয়ের রাস্তায় হাঁটতেই পারে মুম্বই।
অন্যদিকে বিরাট কোহলির দল তারকা ব্যাটসম্য়ানে ঠাসা। ওয়াংখেড়ের ব্যাটিং পিচে কোহলি, ডিভিলিয়ার্সরা জ্বলে উঠলে রোহিত শর্মাদের হাত কামড়ানো ছাড়া উপায় থাকবে না। এদিন দুই দলের সম্ভাব্য একাদশে কারা খেলতে পারেন, দেখে নেওয়া যাক একনজরে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য প্রথম একাদশ
মনন ভোহরা, কুইন্টন ডি কক, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, মনদীপ সিং, ওয়াশিংটন সুন্দর, কলিন ডি গ্র্যান্ডহোম, পবন নেগি, যুজবেন্দর চাহাল, ক্রিস ওকস, উমেশ যাদব
মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য প্রথম একাদশ
সূর্যকুমার যাদব, এভিন লিউয়িস, ইশান কিষণ, রোহিত শর্মা, কায়রন পোলার্ড, ক্রুণাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া, অ্যাডাম মিলনে, মুস্তাফিজুর রহমান, জসপ্রীত বুমরাহ, ময়াঙ্ক মারকান্ডে












Click it and Unblock the Notifications