জ্বলে উঠলেন পোলার্ড, পঞ্জাবের বিরুদ্ধে মুম্বই তুলল ১৮৬/৯

চাপে পড়েও কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে কায়রন পোলার্ডের ব্যাটিং বিক্রমে ভর করে ফেরত এল মুম্বই ইন্ডিয়ান্স। ২০ ওভারে মুম্বই তুলল ৯ উইকেটে ১৮৬ রান।

চাপে পড়েও কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে কায়রন পোলার্ডের ব্যাটিং বিক্রমে ভর করে ফেরত এল মুম্বই ইন্ডিয়ান্স। ২০ ওভারে মুম্বই তুলল ৯ উইকেটে ১৮৬ রান। পঞ্জাবকে করতে হবে ১৮৭ রান। এদিন পোলার্ড মাত্র ২২ বলে ধুন্ধুমার অর্ধশতরান করেন। এদিকে পঞ্জাবের হয়ে অ্যান্ড্রু টাই ১৬ রান দিয়ে ৪ উইকেট নেন।

জ্বলে উঠলেন পোলার্ড, পঞ্জাবের বিরুদ্ধে মুম্বই তুলল ১৮৬/৯

এবছরের আইপিএল ভালো কাটছিল না কায়রন পোলার্ডের। মুম্বইয়ের হয়ে প্রতিবারই দারুণ পারফরম্যান্স করা পোলার্ড আগের ৭ ম্যাচে মাত্র ৭৩ রান করেছিলেন। ব্যাটিং স্ট্রাইক রেট একশোর সামান্য বেশি। মাঝে কয়েকটা ম্যাচ বাদও পড়েছিলেন। তবে এদিন ফিরে এলেন অনবদ্যভাবে।

যখন নেমেছিলেন তখন বেশ ঝামেলায় ছিল মুম্বই। ৮.২ ওভারে ৭১ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল। তবে পোলার্ড নামার পরই খেলা ঘুরে যায়। ক্রুণাল পান্ডিয়াকে (২৩ বলে ৩২ রান) সঙ্গে নিয়ে বিধ্বংসী হয়ে ওঠেন পোলার্ড।

মাত্র ২২ বলে অর্ধশতরান পূর্ণ করে পরের বলে যখন আউট হন ততক্ষণে মুম্বই ১৫.৩ ওভারে ১৫২ রান তুলে ফেলেছে। তবে পোলার্ড ফেরার পর ফের মুখ থুবড়ে পড়ে মুম্বই ব্যাটিং। একসময়ে মনে হচ্ছিল মুম্বই দুশো রান পেরিয়ে যাবে। তবে শেষ অবধি ২০ ওভারে উইকেটে রানে এসে থামে।

কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে অনবদ্য বোলিং করেন অ্যান্ড্রু টাই। তিনি ৪ ওভারে ১৬ রানে ৪ উইকেট নেন। এছাড়া রবিচন্দ্রণ অশ্বিন ৩ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট নেন। মার্কাস স্টইনিস ও অঙ্কিত রাজপুত ১টি করে উইকেট নিলেও অনেক রান খরচ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+