চিন্নাস্বামীর ২২ গজে মাহি সাইক্লোন, বিরাটদের বিশাল রান তাড়া করে জেতালেন 'ক্যাপ্টেন কুল'

রয়্যাল চ্যালেঞ্জার্সের ২০৫ রান তাড়া করে ফের একবার অনবদ্য ব্যাটসম্যানশিপে ম্যাচ বের করে নিয়ে গেলেন চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যানরা।

রুদ্ধশ্বাস ম্যাচ বোধহয় একেই বলে। চিন্নাস্বামী ব্যাটিং সর্বস্ব পিচে দুই ইনিংস মিলিয়ে উঠল চারশোর বেশি রান। রয়্যাল চ্যালেঞ্জার্সের ২০৫ রান তাড়া করে ফের একবার অনবদ্য ব্যাটসম্যানশিপে ম্যাচ বের করে নিয়ে গেলেন চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যানরা। কলকাতা ম্যাচের পর ফের একবার দুশো রান তাড়া করে ম্যাচ জিতে লিগ শীর্ষে চলে গেল চেন্নাই।

বিরাটদের বিশাল রান তাড়া করে জেতালেন ক্যাপ্টেন কুল

আর এদিনের জয়ে ফের একবার মহাকাব্যিক ইনিংস খেলে অপরাজিত থেকে চেন্নাইকে আরও এক স্মরণীয় জয় এনে দিলেন মহেন্দ্র সিং ধোনি। মাত্র ৩৪ বলে ৭০ রান করে অপরাজিত থাকলেন মাহি। এবং একেবারে সিগনেচার স্টাইলে শেষে ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করলেন ধোনি। রান তাড়া করে ২ বল বাকী থাকতেই ৫ উইকেটে জয় পেল চেন্নাই সুপার কিংস।

২০৬ রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই ৭ রানে ফিরে যান শ্যেন ওয়াটসন। তৃতীয় উইকেটে ৪২ রান যোগ করলেও সুরেশ রায়না ১১ রানে ফিরে যান। ৫০ রানে ২ উইকেট পড়ার পরে নামেন স্যাম বিলিংস। তবে তিনিও বেশিক্ষণ টেঁকেননি। ৯ রানে বিলিংস ফেরার পরে ৩ রানে ফিরে যান রবীন্দ্র জাদেজাও।

এরপরে নামেন মহেন্দ্র সিং ধোনি। অম্বাতি রায়াডুকে সঙ্গে করে ১০১ রানের পার্টনারশিপ গড়েন মাত্র ৫৩ বলে। রায়াডু ৫৩ বলে ৮২ রানের অসাধারণ ইনিংস খেলে ২ রান নিয়ে গিয়ে উমেশ যাদবের সরাসরি থ্রোয়ে রান আউট হয়ে ফিরলে ম্যাচ জেতানোর পুরো দায়িত্ব এসে যায় মাহির কাঁধে।

শেষ অবধি ধোনি ম্যাচ জিতিয়ে ৩৪ বলে ৭০ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ৩২ রান। ২ বল বাকী থাকতেই শেষে ছক্কা হাঁকিয়ে ধোনি ম্যাচ জিতিয়ে ফেরেন।

আরসিবির হয়ে একমাত্র উমেশ যাদব ও যুজবেন্দ্র চাহা ছাড়া কোনও বোলার প্রভাব ফেলতে পারেননি। যাদব ২৩ রানে ১টি ও চাহাল ২৬ রানে ২ উইকেট নেন। আর সব বোলার ওভার প্রতি ১২ রানের বেশি খেয়ে ম্যাচ চেন্নাইকে উপহার দিয়ে আসেন।

এদিন জিতে লিগ শীর্ষে চলে গেল চেন্নাই। ৬ ম্যাচ খেলে ১০ পয়েন্ট ধোনিদের। পঞ্জাবও ১০ পয়েন্ট পেলেও ধোনিরা রান রেটে এগিয়ে রয়েছে। এদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৬ ম্যাচে ২টি জিতে লিগ টেবলে ষষ্ঠ স্থানেই থাকল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+