মুম্বইকে ১৮১ রানে বেঁধে রাখল কেকেআর, জেতার বড় সুযোগ কার্তিকদের সামনে
ওয়াংখেড়ের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সকে ১৮১ রানের মধ্যে বেঁধে রাখল কলকাতা নাইট রাইডার্সের বোলাররা।
ওয়াংখেড়ের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সকে ১৮১ রানের মধ্যে বেঁধে রাখল কলকাতা নাইট রাইডার্সের বোলাররা। প্রথম দশ ওভার সেভাবে সুযোগ তৈরি করতে না পারলেও পরের দিকে ম্যাচে ফিরে এলেন দীনেশ কার্তিকের ছেলেরা। রোহিত শর্মারা ডু-অর-ডাই ম্যাচে ভালো শুরু করেও পিছিয়ে পড়লেন। সুনীল নারিনের নেতৃত্বে শেষদিকে দারুণ বল করলেন কেকেআর বোলাররা। ৪ উইকেট হারিয়ে ২০ ওভারে মুম্বই ১৮১ রান তুুলল।

এদিন টসে জিতে দীনেশ কার্তিক মুম্বইকে প্রথমে ব্যাট করতে পাঠান। মুম্বইয়ের হয়ে দারুণ শুরু করেন সূর্যকুমার যাদব ও এভিন লিউয়িস। দশ ওভারের মধ্যে বিনা উইকেটে ৯০ রান তুলে ফেলে মুম্বই। একসময়ে যখন মনে হচ্ছিল ফের এদিন কেকেআর বোলাররা বিপক্ষকে দুশোর বেশি রান তুলতে দেবে, তখনই সুনীল নারিন ও আন্দ্রে রাসেলের হাত ধরে খেলায় ফেরে কেকেআর।
রাসেল ৪৩ রানে ফেরান লিউয়িসকে। তারপরে নারিনের ্স্পিনে ফের একবার উইকেট দিয়ে ১১ রানে ফিরে যান রোহিত শর্মা। তবে একদিক ধরে রেখে আক্রমণ করে যাচ্ছিলেন সূর্য়কুমার। প্রাক্তন এই কেকেআর তারকা ৩৯ বলে ৫৯ রান করে ফেরেন রাসেলের বলে।
শেষদিকে হার্দিক পান্ডিয়া ২০ বলে ৩৫ রান করলেও উল্টোদিকে ক্রুণাল পান্ডিয়া ১১ বলে ১৪ রান ও জেপি ডুমিনি ১১ বলে ১৩ রান করেন। ফলে স্লগ ওভারে মুম্বই ব্যাটিংকে আটকে দেয় কলকাতা। সবমিলিয়ে ৪ উইকেটে ১৮১ রান তুলেছে মুম্বই।
কেকেআর-এর হয়ে নারিন ৪ ওভারে ৩৫ রানে ২ উইকেট ও আন্দ্রে রাসেল ২ ওভারে ১২ রানে ২ উইকেট নিয়েছেন।












Click it and Unblock the Notifications