চেন্নাইয়ে মহারণ! দু'বছর পরে চিপকে নামছে সিএসকে, বিপক্ষে কেকেআর, পাল্লা ভারী কাদের, পড়ুন প্রিভিউ

চেন্নাই সুপার কিংস দুই বছর পরে চিপক স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ খেলতে নামছে। প্রতিপক্ষ কেকেআর। পড়ুন ম্যাচ প্রিভিউ।

চেন্নাই সুপার কিংস দুই বছর পরে চিপক স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ খেলতে নামছে। সেই নিয়ে তুমুল উত্তেজনা রয়েছে ভক্তদের মনে। পুরনো দলের অনেককেই চেন্নাই ধরে রেখেছে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ডোয়েন ব্র্যাভো, সুরেশ রায়নারা পুরনো মাঠে নতুন স্বপ্ন নিয়ে নামছেন।

চেন্নাইয়ে মহারণ! দুবছর পরে চিপকে নামছে সিএসকে, বিপক্ষে কেকেআর, পাল্লা ভারী কাদের, পড়ুন প্রিভিউ

আগের ম্যাচে রুদ্ধশ্বাস ভাবে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএলের জয়যাত্রা শুরু করেছে চেন্নাই। ডোয়েন ব্র্যাভোর অসামান্য ইনিংস শেষ ওভারে জয় এনে দিয়েছে ধোনিকে। সেই আত্মবিশ্বাসে ভর করেই চেন্নাই এদিন ঘরের মাঠে নামতে চলেছে।

অন্যদিকে কেকেআর-ও ঘরের মাঝে অসাধারণ শুরু করেছে। বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে উড়িয়ে দিয়ে ৪ উইকেটে জয় পেয়েছে। সুনীল নারিনের বিস্ফোরক ইনিংস কলকাতাকে জয় এনে দিয়েছে।

সবমিলিয়ে দুই দলই বেশি গোছানো মনে হয়েছে প্রথম ম্যাচে। বেশি এগিয়ে অবশ্য কেকেআর। একমাত্র ব্র্যাভো ছাড়া সিএসকে-র কেউ সেভাবে জ্বলে ওঠেনি। শেষ উইকেটে কোনওমতে জয় এসেছে চেন্নাইয়ের ঘরে। আর একটু হলে মুম্বই ম্যাচ বের করে নিয়েছিল। ফলে চেন্নাইয়ের নতুন দল গোছাতে হবে মহেন্দ্র সিং ধোনিকে। পাশাপাশি দলে বুড়ো খেলোয়াড় রয়েছে বলে যে অভিযোগ উঠেছে, সেটাকেও ধোনির ভুল প্রমাণ করতে হবে। ইমরান তাহির, শ্যেন ওয়াটসন, অম্বাতি রায়াডু, সুরেশ রায়না, এমএস ধোনি, ডোয়েন ব্র্যাভো, হরভজন সিংয়ের মতো অভিজ্ঞ তবে বুড়ো খেলোয়াড় রয়েছেন। তারা আইপিএলে কতটা কার্যকরী হবেন তা সময়ই বলবে।

এদিকে কলকাতা নাইট রাইডার্স দল অনেক গোছানো। অধিনায়ক দীনেশ কার্তিক, সুনীল নারিন, কুলদীপ যাদব, ক্রিস লিন, আন্দ্রে রাসেল, পীযূষ চাওলা, কুলদীপ যাদব, রবীন উথাপ্পার মতো খেলোয়াড় দলে রয়েছেন। সবচেয়ে বড় কথা চার বিদেশিই ভালো খেলছেন বা আগে খেলেছেন। ক্রিস লিন ও সুনীল নারিন ব্যাটে আগুন ঝরাতে তৈরি। আন্দ্রে রাসেল নিজের দিনে প্রতিপক্ষকে ছাড়খার করে দিতে পারেন। আর মিচেল জনসনও বল হাতে ভালো গতিতে প্রথম ম্যাচে বল করেছেন।

এর পাশাপাশি কেকেআরের দেশি ব্রিগেডও যথেষ্ট তৈরি। অধিনায়ক কার্তিক, পীযূষ চাওলা, কুলদীপ যাদব, নীতীশ রানা, রবীন উথাপ্পারাও একার দৌলতে ম্যাচ জেতাতে পারেন। ফলে সবমিলিয়ে কেকেআর এবারও ব্যালান্সড দল। এখন দেখার চেন্নাইয়ের মাঠে কারা শেষ হাসি হাসে।

চেন্নাইয়ে মহারণ! দুবছর পরে চিপকে নামছে সিএসকে, বিপক্ষে কেকেআর, পাল্লা ভারী কাদের, পড়ুন প্রিভিউ

কেকেআর দল

দীনেশ কার্তিক (অধিনায়ক), পীযূষ চাওলা, টম কুরান, ক্য়ামেরন দেলপোর্ট, ইশাঙ্ক জাগ্গি, মিচেল জনসন, কুলদীপ যাদব, ক্রিস লিন, কমলেশ নাগরকোটি, সুনীল নারিন, নীতীশ রানা, আন্দ্রে রাসেল, জেভন সার্লেস, শিবম মাভি, শুভমান গিল, রিঙ্কু সিং, রবীন উথাপ্পা, বিনয় কুমার, আপূর্ব ওয়াংখেড়ে

চেন্নাইয়ে মহারণ! দুবছর পরে চিপকে নামছে সিএসকে, বিপক্ষে কেকেআর, পাল্লা ভারী কাদের, পড়ুন প্রিভিউ

সিএসকে দল

এমএস ধোনি (অধিনায়ক), ইমরান তাহির, স্য়াম বিলিংস, মুরলী বিজয়, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, নারায়ণ জগদীশন, সুরেশ রায়না, কেএম আসিফ, শার্দুল ঠাকুর, ধ্রুব শোরে, ফ্যাফ ডু প্লেসি, মনু কুমার, ডোয়েন ব্র্যাভো, ক্ষীতীশ শর্মা, চৈতন্য বিষ্ণোই, কর্ণ শর্মা, লুঙ্গি এনডিগি, কনিষ্ক শেঠ, শ্যেন ওয়াটসন, অম্বাতি রায়াডু, হরভজন সিং, কেদার যাদব, মিচেল স্যান্টনার, মার্ক উড

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+