কঠিন বাধার সামনে আইপিএল শুরু করছে রাজস্থান ও হায়দরাবাদ! কাদের পাল্লা ভারী, পড়ুন প্রিভিউ রিপোর্ট


 কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে আইপিএল অভিযান শুরু করছে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস।

কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে আইপিএল অভিযান শুরু করছে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। সানরাইজার্স ২০১৬ সালে আইপিএল ঘরে তুলেছে। এছাড়া হায়দরাবাদের দল অন্য ফ্র্যাঞ্চাইজির হাতে এর আগেও আইপিএল পেয়েছে। এদিকে দুই বছরের নির্বাসন কাটিয়ে আইপিএলে ফিরছে রাজস্থান রয়্যালস।

কঠিন বাধার সামনে আইপিএল শুরু করছে রাজস্থান ও হায়দরাবাদ! কাদের পাল্লা ভারী, পড়ুন প্রিভিউ রিপোর্ট

ঘরের মাঠে ম্যাচ খেলতে নামবে হায়দরাবাদ। ফলে কিছুটা অ্যাডভান্টেজ যেমন রয়েছে তেমনই অসুবিধাও রয়েছে। আইপিএল শুরুর কয়েকদিন আগেই বল বিকৃতি কাণ্ডে ডেভিড ওয়ার্নারকে সরিয়ে দিতে হয়েছে। তার শূন্যস্থান পূরণ করা বেশ কঠিন কাজ। নতুন অধিনায়ক কেন উইলিয়ামসন কেমন কাজ করেন সেটাই দেখার।

সেভাবে দেখতে গেলে হায়দরাবাদের দল খারাপ নয়। কেন উইলিয়ামসন রয়েছেন। রয়েছেন ইউসুফ পাঠান, শিখর ধাওয়ান, ঋদ্ধিমান সাহা, ভুবনেশ্বর কুমার, মনীশ পাণ্ডের মতো পোড় খাওয়া টি২০ খেলোয়াড়রা।

এছাড়া বিদেশি বাছাইয়েও বুদ্ধিমত্তা দেখিয়েছে হায়দরাবাদ। টি২০ স্পেশালিস্ট কার্লোস ব্রেথওয়েট, ক্রিস জর্ডন, বিলি স্ট্য়ানলেক, রশিদ খান, মহম্মদ নবি ও শাকিব আল হাসানকে দলে নেওয়া হয়েছে। এরা সকলেই আইপিএলে কোনও না কোনও সময়ে ভালো পারফরম্য়ান্স করেছেন। এর সঙ্গে দেশি খেলোয়াড়রা ভালো পারফর্ম করতে পারলে এবারেও হায়দরাবাদ ভালো পারফরম্যান্স করে দেখাতে পারবে।

এদিকে রাজস্থানের সমস্য়াও একই। অধিনায়ক হিসাবে ঘোষিত হওয়া স্টিভ স্মিথ একবছরের জন্য নির্বাসিত হয়ে গিয়েছেন। ফলে আইপিএলে খেলতে পারবেন না। তাঁর জায়গায় অধিনায়ক হয়েছেন অজিঙ্ক রাহানে। রাহানে রাজস্থানে আগে খেললেও এবার বড় গুরু দায়িত্ব তাঁর কাঁধে। সেই চাপ কতটা সামলে উঠতে পারেন রাহানে সেটাই দেখার।

দল অবশ্য রাজস্থানের খারাপ নয়। তাবড় সব টি২০ স্পেশালিস্ট রয়েছেন দলে। বেন স্টোকস, জোফ্রা আর্চার, জোস বাটলার, বেন লাফলিন তো রয়েইছেন। শেষবেলায় স্টিভ স্মিথের জায়গায় এন্ট্রি হয়েছে হেনরিক ক্লাসেনের। ভারতের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটে অসাধারণ খেলেছেন ক্লাসেন। তাঁর অন্তর্ভুক্তি নিঃসন্দেহে বড় ভরসা যোগাবে রাহানেকে।

ওপেনিংয়ে রাহানের সঙ্গে থাকতে পারেন রাহুল ত্রিপাঠী বা জোস বাটলারের মধ্যে কেউ একজন। অথবা এই দুজনকে ওপেন করিয়ে রাহানে তিন নম্বরে খেলতে পারেন। এরপরে রয়েছেন সঞ্জু স্যামসন, বেন স্টোকস, হেনরিক ক্লাসেনের মতো ব্যাটসম্যান। এদিকে বোলিংয়েও আর্চার, জয়দেব উনাদকাট, বেন স্টোকস, ধবল কুলকার্নিরা অভিজ্ঞতাসম্পন্ন। সবমিলিয়ে রাজস্থানও ব্যালান্সড দল। এখন দেখার কে এদিন বাজি মারে।

কঠিন বাধার সামনে আইপিএল শুরু করছে রাজস্থান ও হায়দরাবাদ! কাদের পাল্লা ভারী, পড়ুন প্রিভিউ রিপোর্ট

রাজস্থান দল

অজিঙ্ক রাহানে, অঙ্কিত শর্মা, সঞ্জু স্যামসন, বেন স্টোকস, ধবল কুলকার্নি, জোফ্রা আর্চার, ডি শর্ট, দুষ্মন্ত চামিরা, স্টুয়ার্ট বিনি, শ্রেয়স গোপাল, সুদেশন মিধুন, জয়দেব উনাদকাট, বেন লাফলিন, প্রশান্ত চোপড়া, কৃষ্ণাপ্পা গৌতম, মাহিপাল লোমরোর, যতীন সাক্সেনা, অনুরীত সিং, আর্যমান বিড়লা, জোস বাটলার, হেনরিক ক্লাসেন, জাহির খান, রাহুল ত্রিপাঠী

কঠিন বাধার সামনে আইপিএল শুরু করছে রাজস্থান ও হায়দরাবাদ! কাদের পাল্লা ভারী, পড়ুন প্রিভিউ রিপোর্ট

হায়দরাবাদ দল

কেন উইলিয়ামসন, বিপুল শর্মা, রশিদ খান, শাকিব আল হাসান, ঋদ্ধিমান সাহা, বিকি ভুঁই, ক্রিস জর্ডন, খলিল আহমেদ, দীপক হুডা, সন্দীপ শর্মা, সচিন বেবি, শ্রীবৎস গোস্বামী, ইউসুফ পাঠান, কার্লোস ব্রেথওয়েট, মেহদি হাসান, শিখর ধাওয়ান, মহম্মদ নবি, বেসিল থাম্পি, বিলি স্ট্যানলেক, ভুবনেশ্বর কুমার, নটরাজন, মনীশ পাণ্ডে, সিদ্ধার্থ কউল, তন্ময় আগরওয়াল, অ্যালেক্স হেলস

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+