মরণবাঁচন ম্যাচে আরসিবি-র সামনে 'ফার্স্ট বয়' হায়দরাবাদ, শেষ সুযোগ কোহলির সামনে

লিগ টেবলের ছয় নম্বরে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে এদিন খেলা রয়েছে পয়লা নম্বরে থাকা দল সানরাইজার্স হায়দরাবাদের।

লিগ টেবলের ছয় নম্বরে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে এদিন খেলা রয়েছে পয়লা নম্বরে থাকা দল সানরাইজার্স হায়দরাবাদের। বিরাট কোহলির আরসিবি ৯ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট পেয়েছে। এদিকে হায়দরাবাদ ৯ ম্যাচে ১৪ পয়েন্ট পেয়ে প্লে-অফে ওঠার আগের সিঁড়িতে দাঁড়িয়ে রয়েছে।

মরণবাঁচন ম্যাচে আরসিবি-র সামনে ফার্স্ট বয় হায়দরাবাদ, শেষ সুযোগ কোহলির সামনে

এই ম্যাচে হায়দরাবাদের জেতা মানে প্লে-অফ নিশ্চিত হওয়া। আর আরসিবি-র হার মানে প্লে-অফের দৌড় থেকে আনুষ্ঠানিকভাবে ছিটকে যাওয়া। কেন উইলিয়ামসনের দল আইপিএলের শুরু থেকেই ধারাবাহিকতা দেখিয়েছে। মাঝে পরপর চেন্নাই ও পঞ্জাব ম্যাচে হারের পর ফের ঘুরে দাঁড়িয়েছে দল। বোলিং ইউনিট অসাধারণ পারফর্ম করছে। ব্যাটিংয়ে কিছুটা ফাঁকফোকড় থাকলে তা বোলিংয়ের সংঘবদ্ধ দক্ষতা দিয়ে ঢেকে দিচ্ছে হায়দরাবাদ।

এদিকে আরসিবি প্রথম ম্যাচ থেকেই হোঁচট খেতে খেতে উঠেছে। ৯ ম্যাচে মাত্র ৩টি জিতেছে বিরাটের দল। এদিন হারলেই প্লে-অফ থেকে সরাসরি ছিটকে যাবে আরসিবি। বোলিং-ব্যাটিং-ফিল্ডিং কোনও বিভাগই উল্লেখযোগ্য কিছু করছে না। ব্যাটিংয়ে একমাত্র ভরসা বিরাট। এছাড়া অন্যান্যরা সেভাবে সফল হতে পারেননি। এবি ডিভিলিয়ার্স চোটের জন্য পরপর খেলতে পারছেন না। চোটের কারণে তার পারফরম্যান্সে প্রভাব পড়েছে।

আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ব্যাটিং মুখ থুবড়ে পড়ে। মাত্র ১২৭ রান করে আরসিবি। চেন্নাই তা সহজেই ২ ওভার বাকী থাকতে তুলে নেয়। এদিকে সানরাইজার্স গত ম্যাচে দিল্লিকে ৭ উইকেটে হারিয়েছে। রুদ্ধশ্বাস ম্যাচে ইউসুফ পাঠান ১২ বলে ২৭ রানের মোক্ষম ইনিংস খেলে দলকে জয় এনে দেন। ফলে আত্মবিশ্বাসের চূড়ায় রয়েছে কেন উইলিয়ামসনের দল। এই অবস্থায় কোন দল শেষ হাসি হাসে সেটাই দেখার।

এদিন খেলা হবে হায়দরাবাদের ঘরের মাঠে। এই মাঠে চেন্নাই সুপার কিংসের সঙ্গে একটি ম্যাচ ছাড়া আর কোনও ম্যাচ হারেনি হায়দরাবাদ। পাঁচ ম্যাচ খেলে ৪টিতে জয় এসেছে। ফলে আরসিবি-র সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে সন্দেহ নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+