দিল্লির বিরুদ্ধে ৫৫ রানে হার কলকাতার

ফিরতি ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসদের বিরুদ্ধে ফিরোজ শা কোটলায় নামছে কলকাতা নাইট রাইডার্স।

ফিরতি ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসদের বিরুদ্ধে ফিরোজ শা কোটলায় নামছে কলকাতা নাইট রাইডার্স। ইডেনে ঘরের মাঠের ম্যাচে গৌতম গম্ভীরের দিল্লিকে নাস্তানাবুদ করে হারিয়েছে দীনেশ কার্তিকের কলকাতা। তবে এখন অধিনায়ক বদলেছে। গম্ভীরের বদলে এখন দিল্লি অধিনায়ক শ্রেয়স আইয়ার। ৬ ম্যাচে দিল্লি ২ পয়েন্ট পেয়ে লিগ টেবলে লাস্ট বয়। এদিকে কলকাতা ৬ ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে চার নম্বরে রয়েছে। লিগ তালিকায় উপরে উঠতে হলে কলকাতাকে জিততেই হবে। এদিকে দিল্লিরও কিছু হারানোর নেই। এই অবস্থায় কোটলায় জমে যেতে পারে ম্যাচ।

LIVE প্রথম উইকেট পড়ল দিল্লির, শিবম মাভির ইয়র্কারে বোল্ড মুনরো

ম্যাচের সমস্ত আপডেট দেখুন এখানে

এদিন অনবদ্য ব্যাটসম্যানশিপের জন্য ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দিল্লি ডেয়ারডেভিলসের নব নির্বাচিত অধিনায়ক শ্রেয়স আইয়ার। ৪০ বলে অপরাজিত ৯৩ রানের ইনিংসই খেলেছেন শ্রেয়স।

৫৫ রানে হার কলকাতার। কেকেআর শেষ অবধি তুলল ১৬৪/৯।

১৯তম ওভারে উঠল ৮ রান। কেকেআর ৯ উইকেটে ১৫৩।

১৮তম ওভারেও উঠল ২ রান। পড়ল ১ উইকেট। কেকেআর ১৪৫/৮।

১৭তম ওভারে উঠল মাত্র ২ রান। ১৭ ওভার শেষে কলকাতা ১৪৩/৭।

অমিত মিশ্রর ওভারে পড়ল আরও ১টি উইকেট। এবার আউট শিবম মাভি। ১৬ ওভার শেষে কলকাতার রান ১৪১।

আউট শুভমান গিল। ২৯ বলে করলেন ৩৭ রান। কলকাতা ১৫.৩ ওভারে ১৪১ রান ৬ উইকেটের বিনিময়ে।

১৫ ওভার শেষে কলকাতা তুলল ১৪০ রান। রাসেল ৪৩ রানে ও গিল ৩৭ রানে ক্রিজে রয়েছেন।

১৪ ওভার শেষে কলকাতার রান ১২৯/৫। শেষ ছয় ওভারে জিততে হলে করতে হবে ৯১ রান।

শেষ ৭ ওভারে জিততে হলে করতে হবে ১০২ রান।

১৩ ওভারের শেষে কেকেআর তুলল ১১৮ রান।

১২তম ওভারে উঠল ১৫ রান। কলকাতার দলগত রান একশো পেরোল। ১২ ওভারের পর কেকেআর ১০৬/৫।

এই ওভারে উঠল মাত্র ৫ রান। ১১তম ওভার শেষে কলকাতা তুলল ৮৯ রান।

১০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে কলকাতা তুলল ৮৪ রান।

৯.৩ ওভারে ১৮ রান করে অমিত মিশ্রর বলে আউট দীনেশ কার্তিক।

৯ ওভারের শেষে উঠল ৭৪ রান।

অষ্টম ওভারে উঠল মাত্র ৫ রান। কলকাতা তুলল ৬৫ রান ৪ উইকেটটের বিনিময়ে। ক্রিজে রয়েছেন কার্তিক (১৩) ও গিল (১০)।

৭ ওভারের পর কলকাতা তুলল ৬১/৪। ক্রমেই ম্যাচ থেকে হারিয়ে যাচ্ছে কেকেআর। ১৩ ওভারে চাই ১৫৯ রান।

৬ ওভারের শেষে কলকাতার রান ৫১/৪। ক্রিজে রয়েছেন দীনেশ কার্তিক ও শুভমান গিল।

৫.৫ ওভারের মাথায় কলকাতা ৫০ রান পূর্ণ করল।

চতুর্থ উইকেটের পতন। ৮ রানে আউট নীতীশ রানা। কলকাতা ৪৬/৪।

৬ রান উঠল পঞ্চম ওভারে। কলকাতার রান ৪৬/৩।

৪ ওভারের পর কলকাতার রান ৪০। ক্রিজে রয়েছেন নীতীশ রানা ও দীনেশ কার্তিক।

তৃতীয় ওভারে পড়ল আরও একটি উইকেট। ৯ বলে ২৬ রান করে আউট সুনীল নারিন। ৩ ওভার শেষে কলকাতা ৩৩/৩।

দ্বিতীয় উইকেটের পতন। ১ রানে আউট রবীন উথাপ্পা।

২ ওভার শেষে কলকাতার রান ১ উইকেটে ২০ রান।

১.৫ ওভারের মাথায় ম্যাক্সওয়েলের বলে ৫ রানে আউট ক্রিস লিন।

১ ওভার শেষে কলকাতার রান ৬।

ব্যাট করতে নামল কলকাতা নাইট রাইডর্স। ওপেন করছেন ক্রিস লিন ও সুনীল নারিন।

শেষ ওভারে উঠল ২৯ রান। দিল্লি ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে তুলল ২১৯ রান।

১৯.৩ ওভারের মাথায় ২৭ রানে আউট গ্লেন ম্যাক্সওয়েল।

১৯.২ ওভারে ২০০ রান পূর্ণ করল দিল্লি।

১৯তম ওভার শেষে দিল্লি ডেয়ারডেভিলস তুলল ১৯০/৩।

১৮তম ওভারে উঠল ১৮ রান। দিল্লি ১৭৯/৩।

শিবম মাভির ওভারে উঠল ১৮ রান। দিল্লি ১৭ ওভার শেষে ১৬১/৩।

১৬ ওভারের পর দিল্লির রান ৩ উইকেটে ১৪৩ রান। চাওলার ওভারে উঠল মাত্র ৩ রান।

১৫ ওভার শেষে দিল্লি ৩ উইকেটে ১৪০ রান তুলল।

প্রথম বলে আউট ঋষভ পন্থ। বোলার আন্দ্রে রাসেল। ১৪.২ ওভারে দিল্লি ১২৯/৩।

৬২ রানে চাওলার বলে আউট পৃথ্বী শ। ১৪ ওভার শেষে দিল্লি ২ উইকেটে ১২৭ রান।

১৩ ওভার শেষে দিল্লি তুলল ১১৮ রান। এই ওভারেও উঠল ১২ রান। বিধ্বংসী ব্যাট করছেন পৃথ্বী শ।

১২ ওভার শেষে উঠল ১০৬ রান। কুলদীপ দিলেন ১ ওভারে ১২ রান।

১১.১ ওভারের মাথায় ছয় হাঁকিয়ে দিল্লির রান ১০০-তে পৌঁছে দিলে শ্রেয়স আইয়ার। বোলার কুলদীপ যাদব।

১১ ওভার শেষে দিল্লি ডেয়ারডেভিলস তুলল ৯৪ রান ১ উইকেটের বিনিময়ে।

৩৮ বলে অনবদ্য অর্ধশতরানের ইনিংস খেললেন পৃথ্বী শ।

দশ ওভারের শেষে দিল্লি তুলল ৮৪ রান, ১ উইকেট হারিয়ে। ৪৫ রানে পৃথ্বী ও ৬ রানে শ্রেয়স ক্রিজে রয়েছেন।

মিচেল জনসনের এক ওভারে উঠল ১৩ রান। ৯ ওভার শেষে দিল্লি ৭৭/১।

৮ ওভার শেষে দিল্লি ৬৪ তুলল ১ উইকেটের বিনিময়ে। উইকেট পড়ার রান তোলার গতি কিছুটা থমকে গিয়েছে।

৭ ওভার শেষে দিল্লি তুলল ৫৯/১। নতুন ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার।

প্রথম উইকেট পড়ল দিল্লির, শিবম মাভির ইয়র্কারে ৩৩ রানে বোল্ড আউট হলেন কলিন মুনরো।

ষষ্ঠ ওভার করলেন মিচেল জনসন। দিল্লি ৬ ওভারের শেষে তুলল ৫৭ রান।

৫ ওভার শেষে ৫১ রান তুলে ফেলল দিল্লি। কোনও উইকেট তুলতে ব্যর্থ কলকাতা।

এই ওভারে শিবম মাভি দিলেন ৯ রান। চার ওভার শেষে দিল্লি কোনও উইকেট না হারিয়ে তুলল ৪০ রান। রৃথ্বী ১৯ রানে ও মুনরো ২১ রানে ক্রিজে রয়েছেন।

তৃতীয় ওভারে চাওলা দিলেন ১৮ রান। দিল্লি ৩১/০।

দ্বিতীয় ওভার করলেন কুলদীপ যাদব। দিলেন ১০ রান। ২ ওভার শেষে দিল্লি ১৩/০।

প্রথম ওভারে পীযূষ দিলেন মাত্র ৩ রান। কোনও উইকেট পড়েনি।

শুরু হল ম্যাচ। কেকেআর-এর হয়ে প্রথম ওভার বল করছেন পীযূষ চাওলা। দিল্লির হয়ে ব্যাটিং করছেন পৃথ্বী শ ও কলিন মুনরো।

খেলছেন না গৌতম গম্ভীর। অধিনায়কত্ব ছাড়ার পরের ম্যাচেই বাদ তিনি।

আজ কারা কারা খেলছেন দুই দলের প্রথম একাদশে? দেখে নেওয়া যাক একনজরে।

Here's the Playing XI for #DDvKKR pic.twitter.com/Rv7w8W6mEm
— IndianPremierLeague (@IPL) April 27, 2018

টসে জিতল কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করবে দিল্লি ডেয়ারডেভিলস।

.@KKRiders Captain @DineshKarthik calls it right at the toss and elects to bowl first against @DelhiDaredevils #DDvKKR #VIVOIPL pic.twitter.com/ec7YT5Efas
— IndianPremierLeague (@IPL) April 27, 2018

সন্ধ্যা সাড়ে ৭টায় টস করতে নামবেন দুই অধিনায়ক দীনেশ কার্তিক ও শ্রেয়স আইয়ার।

আজও কলকাতার সবচেয়ে বড় ভরসা তিন স্পিনার। গোটা মরশুমেই স্পিনাররা ভরসা জুগিয়ে এসেছেন। তবে দিল্লির পিচে গতি রয়েছে। এই পিচে ভালো বল করতে পারেন আন্দ্রে রাসেল ও শিবম মাভিরা। এখনও জোরে বোলাররা ভালো করতে পারেননি। এদিন সেই সুযোগ আসতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+