ঘরের মাঠে পঞ্জাবের বিরুদ্ধে ১৩২ রানের সাদামাটা স্কোর হায়দরাবাদের

কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথমে ব্যাট করে নিতান্তই সাদামাটা স্কোর করল সানরাইজার্স হায়দরাবাদ।

কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথমে ব্যাট করে নিতান্তই সাদামাটা স্কোর করল সানরাইজার্স হায়দরাবাদ। পঞ্জাব অধিনায়ক রবিচন্দ্রণ অশ্বিন টসে জিতে হায়দাবাদকে প্রথমে ব্যাট করতে পাঠান। ২০ ওভারে হায়দরাবাদ করে ৬ উইকেটে ১৩২ রান। পঞ্জাবকে জিততে হলে করতে হবে ১৩৩ রান।

পঞ্জাবের বিরুদ্ধে ১৩২ রানের সাদামাটা স্কোর হায়দরাবাদের

এদিন প্রথম ওভার থেকেই উইকেট পড়তে শুরু করে হায়দরাবাদের। শূন্য রানে আউট হন কেন উইলিয়ামসন। তারপরে উইকেট পড়ে শিখর ধাওয়ানের (১১)। তৃতীয় উইকেট পড়ে ঋদ্ধিমান সাহার (৬)। পরপর তিন ওভারে তিনটি উইকেটই নেন অঙ্কিত রাজপুত।

মাত্র ২৭ রানে ৩ উইকেট পড়ে যাওয়ায় সানরাইজার্স থমকে যায়। চতুর্থ উইকেটে মনীশ পাণ্ডে ও শাকিব আল হাসান পার্টনারশিপ গড়েন। মনীশ ৫১ বলে ৫৪ রান করেন। শাকিব ২৯ বলে ২৮ রান করেন। শেষদিকে ইউসুফ পাঠান ১৯ বলে ২১ রান করে অপরাজিত থাকেন।

সবমিলিয়ে হায়দরাবাদ ৬ উইকেট হারিয়ে ১৩২ রান তুলেছে। পঞ্জাবের হয়ে অঙ্কিত রাজপুত একাই ১৪ রান দিয়ে ৫ উইকেট নেন। ১৭ রান দিয়ে ১টি উইকেট পেয়েছেন মুজিব উর রহমান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+