ঘরের মাঠে পঞ্জাবকে হারিয়ে কি উল্টো পথে হাঁটতে পারবে 'লাস্ট বয়' দিল্লি! পড়ুন ম্যাচ প্রিভিউ


 ফিরোজ শা কোটলায় ঘরের মাঠে এদিন মুখোমুখি নামছে দিল্লি ডেয়ারডেভিলস ও কিংস ইলেভেন পঞ্জাব।

ফিরোজ শা কোটলায় ঘরের মাঠে এদিন মুখোমুখি নামছে দিল্লি ডেয়ারডেভিলস ও কিংস ইলেভেন পঞ্জাব। গৌতম গম্ভীরের নেতৃত্বে দিল্লি ডেয়ারডেভিলস এবারের আইপিএলে খুব খারাপ শুরু করেছে। কয়েকটি ম্যাচ জেতার কাছাকাছি এসেও বিপক্ষ ম্যাচ ছিনিয়ে নিয়ে গিয়েছে। ফলে ৫ ম্যাচে মাত্র ১টিতে জিতে ২ পয়েন্ট নিয়ে দিল্লি আইপিএল লিগ তালিকায় সবার শেষে রয়েছে।

ঘরের মাঠে পঞ্জাবকে হারিয়ে কি উল্টো পথে হাঁটতে পারবে লাস্ট বয় দিল্লি! পড়ুন ম্যাচ প্রিভিউ

অন্যদিকে কিংস ইলেভেন পঞ্জাব এবারের মরশুম অসাধারণ খেলছে। শেষ তিন ম্যাচে পরপর জয় এসেছে। সৌজন্যে ক্রিস গেইলের অসাধারণ ব্যাটিং। এছাড়া বাকীরাও গেইলকে যোগ্য সঙ্গত দিচ্ছেন। সবমিলিয়ে পঞ্জাব ঘরের মাঠে হোক বা বাইরে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। ৫ ম্যাচে ৪টিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পঞ্জাব।

দিল্লি দল আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ভালো শুরু করেনি। তবে মিডল অর্ডারে শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থ অসাধারণ খেলেন। এছাড়া গৌতম গম্ভীর, জেসন রয়, গ্লেন ম্যাক্সওয়েল, ক্রিস মোরিস মিলিয়ে ব্যাটিং খুব একটা খারাপ নয়। তা সত্ত্বেও সেভাবে ব্যাটিং দক্ষতায় ম্যাচ বের করা যায়নি।

গম্ভীরের দলে ট্রেন্ট বোল্ট, ড্যান ক্রিশ্চিয়ান, মহম্মদ শামি, শাহবাজ নাদিমের মতো বোলাররা থাকলেও সঠিক সময়ে কেউ জ্বলে উঠতে পারছেন না। প্রত্যেকেই বল হাতে বেশি রান দিয়ে ফেলছেন। এছাড়া স্ট্রাইক বল করে উইকেট নেওয়ার লোকেরও অভাব রয়েছে। ফলে বোলিং কমজোর হওয়ায় দিল্লি ম্যাচে প্রভাব ফেলতে পারছে না।

অন্যদিকে এখন সবকিছু ঠিকঠাক চলছে কিংস ইলেভেন পঞ্জাবের। বোলিংয়ে রবিচন্দ্রণ অশ্বিনের দল খুব ভালো করতে পারছে না। মোহিত শর্মা, অঙ্কিত রাজপুত, মুজিব উর রহমান, বারিন্দর স্রনরা বিপক্ষ ব্যাটসম্যানের হাতে অনেক মার খাচ্ছেন বল হাতে।

তবে ব্যাটিংয়ে সেই ঘাটতি ঢেকে দিচ্ছেন ক্রিস গেইল, লোকেশ রাহুল, ডেভিড মিলার, যুবরাজ সিংরা। ফলে জেতার রাস্তায় কোনও বাধা টিঁকছে না। বিপক্ষ ক্রিস গেইলকে থামাতে গেলে লোকেশ রাহুল রান করে চলে যাচ্ছেন।

তবে এদিনও দিল্লির সামনে সবচেয়ে বড় বাধার নাম ক্রিস গেইল। ফিরোজ শা কোটলার মাঠে গেইলস্টর্ম আটকাতে পারলে দিল্লির পক্ষে ম্যাচে ফিরে আসা সহজ হবে। আর যদি তা না সম্ভব হয়, তাহলে পঞ্জাব সহজেই ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে চলে যাবে।

ঘরের মাঠে পঞ্জাবকে হারিয়ে কি উল্টো পথে হাঁটতে পারবে লাস্ট বয় দিল্লি! পড়ুন ম্যাচ প্রিভিউ

কিংস ইলেভেন পঞ্জাব দল

রবিচন্দ্রণ অশ্বিন, আকাশদীপ নাথ, ময়ঙ্ক আগরওয়াল, ময়ঙ্ক ডগর, বেন ডরশুয়িস, অ্যারন ফিঞ্চ, ক্রিস গেইল, মনজুর ডর, ডেভিড মিলার, মুজিব উর রহমান, করুণ নায়ার, অক্সর প্যাটেল, লোকেশ রাহুল, অঙ্কিত রাজপুত, প্রদীপ সাহু, মোহিত শর্মা, বারিন্দর স্রন, মার্কাস স্টইনিস, মনোজ তিওয়ারী, অ্যান্ড্রু টাই, যুবরাজ সিং

ঘরের মাঠে পঞ্জাবকে হারিয়ে কি উল্টো পথে হাঁটতে পারবে লাস্ট বয় দিল্লি! পড়ুন ম্যাচ প্রিভিউ

দিল্লি দল

গৌতম গম্ভীর, অভিষেক শর্মা, আবেশ খান, ট্রেন্ট বোল্ট, ড্যান ক্রিশ্চিয়ান, সায়ন ঘোষ, গুরকীরত মান সিং, শ্রেয়স আইয়ার, সন্দীপ লামিছানে, মনজ্যোত কালরা, গ্লেন ম্যাক্সওয়েল, অমিত মিশ্র, মহম্মদ শামি, ক্রিস মোরিস, কলিন মুনরো, শাহবাজ নাদিম, নমন ওঝা, ঋষভ পন্থ, হর্শল প্যাটেল, লিয়াম প্ল্যাঙ্কেট, জেসন রয়, বিজয় শঙ্কর, পৃথ্বী শ, রাহুল তেওটিয়া, জয়ন্ত যাদব

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+